اللغة

اختر السورة

1 الفاتحة 2 البقرة 3 آل عمران 4 النساء 5 المائدة 6 الأنعام 7 الأعراف 8 الأنفال 9 التوبة 10 يونس 11 هود 12 يوسف 13 الرعد 14 ابراهيم 15 الحجر 16 النحل 17 الإسراء 18 الكهف 19 مريم 20 طه 21 الأنبياء 22 الحج 23 المؤمنون 24 النور 25 الفرقان 26 الشعراء 27 النمل 28 القصص 29 العنكبوت 30 الروم 31 لقمان 32 السجدة 33 الأحزاب 34 سبإ 35 فاطر 36 يس 37 الصافات 38 ص 39 الزمر 40 غافر 41 فصلت 42 الشورى 43 الزخرف 44 الدخان 45 الجاثية 46 الأحقاف 47 محمد 48 الفتح 49 الحجرات 50 ق 51 الذاريات 52 الطور 53 النجم 54 القمر 55 الرحمن 56 الواقعة 57 الحديد 58 المجادلة 59 الحشر 60 الممتحنة 61 الصف 62 الجمعة 63 المنافقون 64 التغابن 65 الطلاق 66 التحريم 67 الملك 68 القلم 69 الحاقة 70 المعارج 71 نوح 72 الجن 73 المزمل 74 المدثر 75 القيامة 76 الانسان 77 المرسلات 78 النبإ 79 النازعات 80 عبس 81 التكوير 82 الإنفطار 83 المطففين 84 الإنشقاق 85 البروج 86 الطارق 87 الأعلى 88 الغاشية 89 الفجر 90 البلد 91 الشمس 92 الليل 93 الضحى 94 الشرح 95 التين 96 العلق 97 القدر 98 البينة 99 الزلزلة 100 العاديات 101 القارعة 102 التكاثر 103 العصر 104 الهمزة 105 الفيل 106 قريش 107 الماعون 108 الكوثر 109 الكافرون 110 النصر 111 المسد 112 الإخلاص 113 الفلق 114 الناس

فِيهِنَّ خَيۡرَٰتٌ حِسَانٞ 70

৭০. উক্ত জান্নাতসমূহে রয়েছে উত্তম চরিত্র ও সুন্দর চেহারা বিশিষ্ট রমণীরা।

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 71

৭১. তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিয়ামতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!

حُورٞ مَّقۡصُورَٰتٞ فِي ٱلۡخِيَامِ 72

৭২. সংরক্ষণের উদ্দেশ্যে হুররা তাবুসমূহে লুক্কায়িত রয়েছে।

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 73

৭৩. তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিয়ামতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!

لَمۡ يَطۡمِثۡهُنَّ إِنسٞ قَبۡلَهُمۡ وَلَا جَآنّٞ 74

৭৪. নিজেদের স্বামীর পূর্বে কোন মানব কিংবা দানব তাদের নিকটবর্তী হয় নি।

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 75

৭৫. তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিয়ামতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!

مُتَّكِ‍ِٔينَ عَلَىٰ رَفۡرَفٍ خُضۡرٖ وَعَبۡقَرِيٍّ حِسَانٖ 76

৭৬. তারা সবুজ প্রলেপ ও সুন্দর চাদর দ্বারা বেষ্টিত গদিতে হেলান দিয়ে অবস্থান করবে।

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 77

৭৭. তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিয়ামতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!

تَبَٰرَكَ ٱسۡمُ رَبِّكَ ذِي ٱلۡجَلَٰلِ وَٱلۡإِكۡرَامِ 78

৭৮. অতি মাহাত্ম্য ও প্রাচুর্যপূর্ণ আপনার রবের নাম। যিনি মহিয়ান, স্বীয় বান্দাদের প্রতি অনুগ্রহশীল ও কৃপানিধান।

সূরা আল-ওয়াক্বিয়াহ

سورة মাক্কী

সূরাটির লক্ষ্য ও উদ্দেশ্য:

কিয়ামত দিবসে মানুষের বিভিন্ন অবস্থার বর্ণনা।

তাফসীর:

إِذَا وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ 1

১. যখন অবশ্যই কিয়ামত অনুষ্ঠিত হবে।

لَيۡسَ لِوَقۡعَتِهَا كَاذِبَةٌ 2

২. তখন এমন কোন সত্তা পাওয়া যাবে না যে সেটির প্রতি মিথ্যারোপ করবে। অথচ সে দুনিয়াতে সেটির প্রতি মিথ্যারোপ করতো।

خَافِضَةٞ رَّافِعَةٌ 3

৩. যা পাপিষ্ঠ কাফিরদের জন্য জাহান্নামে প্রবিষ্ট করার মাধ্যমে অবনমিতকারী হবে এবং মুমিনদের জন্য তাদেরকে জান্নাতে প্রবিষ্ট করার মাধ্যমে উন্নীতকারী হবে।

إِذَا رُجَّتِ ٱلۡأَرۡضُ رَجّٗا 4

৪. যখন জমিনকে কঠিনভাবে প্রকম্পিত করা হবে।

وَبُسَّتِ ٱلۡجِبَالُ بَسّٗا 5

৫. আর পাহাড়সমূহকে চূর্ণবিচূর্ণ করা হবে।

فَكَانَتۡ هَبَآءٗ مُّنۢبَثّٗا 6

৬. ফলে তা উড্ডীয়মান ধূলিকণার মতো হবে। যার কোন স্থিতিশীলতা নেই।

وَكُنتُمۡ أَزۡوَٰجٗا ثَلَٰثَةٗ 7

৭. আর তোমরা সে দিন তিন শ্রেণীতে বিভক্ত হবে।

فَأَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ 8

৮. ডান হাতে আমলনামা গ্রহণকারীদের মর্যাদা কতোই না উচ্চতর।

وَأَصۡحَٰبُ ٱلۡمَشۡ‍َٔمَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَشۡ‍َٔمَةِ 9

৯. পক্ষান্তরে বাম হাতে আমলনামা গ্রহণকারীদের স্তর কতোই না নিম্নমানের।

وَٱلسَّٰبِقُونَ ٱلسَّٰبِقُونَ 10

১০. দুনিয়ার জীবনে ভাল কাজে অগ্রণীরা পরকালেও সর্বাগ্রে জান্নাতে যাবে।

أُوْلَٰٓئِكَ ٱلۡمُقَرَّبُونَ 11

১১. তারাই আল্লাহর নৈকট্য লাভকারী।

فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ 12

১২. তারা ভোগসামগ্রী দ্বারা পরিপূর্ণ উদ্যানসমূহে অবস্থান করবে। যথায় তারা নানারূপ ভোগসামগ্রী উপভোগ করবে।

ثُلَّةٞ مِّنَ ٱلۡأَوَّلِينَ 13

১৩. এ উম্মত ও পূর্বকালের উম্মতের একদল।

وَقَلِيلٞ مِّنَ ٱلۡأٓخِرِينَ 14

১৪. আর শেষ যুগের অল্প কিছু মানুষ যারা অগ্রণী ও নৈকট্যলাভকারীদের অন্তর্ভুক্ত হবে।

عَلَىٰ سُرُرٖ مَّوۡضُونَةٖ 15

১৫. তারা স্বর্ণ খচিত খাটে থাকবে।

مُّتَّكِ‍ِٔينَ عَلَيۡهَا مُتَقَٰبِلِينَ 16

১৬. মুখোমুখী হয়ে হেলান দিয়ে থাকবে। কেউ কারো ঘাড়ের দিকে দেখবে না।

আয়াতগুলোর কিছু ফায়েদা:

ক. সর্বদা আল্লাহর নিয়ামত ও নিদর্শনের কথা স্মরণ রাখা আল্লাহর মর্যাদা ও উত্তম পন্থায় তাঁর আনুগত্যের উপায়।
খ. কিয়ামত প্রত্যক্ষ করার মাধ্যমে কাফিরদের মিথ্যারোপ বন্ধ হবে।
গ. আমলের ব্যবধানের ভিত্তিতে জান্নাতবাসীদের মর্যাদার বিভিন্নতা।

جاري التحميل…