إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ وَٱلۡمُشۡرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَآۚ أُوْلَٰٓئِكَ هُمۡ شَرُّ ٱلۡبَرِيَّةِ 6
৬. নিশ্চয়ই ইহুদি, খ্রিস্টান ও মুশরিকদের মধ্যকার যারা কুফরী করেছে তারা কিয়ামত দিবসে চিরস্থায়ীভাবে জাহান্নামে প্রবেশ করবে। এরা আল্লাহকে অবিশ্বাস ও তদীয় রাসূলের প্রতি মিথ্যারোপ করার দরুন আল্লাহর নিকৃষ্ট সৃষ্টি বলে বিবেচিত।
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ أُوْلَٰٓئِكَ هُمۡ خَيۡرُ ٱلۡبَرِيَّةِ 7
৭. পক্ষান্তরে যারা ঈমান আনয়নপূর্বক নেক আমল করে তারা হলো সৃষ্টির সেরা।
جَزَآؤُهُمۡ عِندَ رَبِّهِمۡ جَنَّٰتُ عَدۡنٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۖ رَّضِيَ ٱللَّهُ عَنۡهُمۡ وَرَضُواْ عَنۡهُۚ ذَٰلِكَ لِمَنۡ خَشِيَ رَبَّهُۥ 8
৮. তাদের মহান প্রতিপালকের নিকট তাদের প্রতিদান হবে উদ্যানসমূহ। যেগুলোর অট্টালিকা ও বৃক্ষরাজির তলদেশ দিয়ে নদীনালা প্রবাহিত। তারা তথায় চিরস্থায়ীভাবে অবস্থান করবে। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন তাদের কর্তৃক তাঁর উপর ঈমান আনয়ন ও তাঁর আনুগত্যের ফল হিসাবে এবং তারাও তাঁর উপর সন্তুষ্ট তাঁর পক্ষ থেকে রহমত লাভের ভিত্তিতে। এ রহমত কেবল সে ব্যক্তিই লাভ করে থাকে যে স্বীয় প্রতিপালককে তাঁর আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে ভয় করে।
سورة মাদানী
কিয়ামতের ভয়াবহতা ও সে দিনের সূক্ষ্ম নিরীক্ষণের কথা স্মরণ করিয়ে দেয়া।
إِذَا زُلۡزِلَتِ ٱلۡأَرۡضُ زِلۡزَالَهَا 1
১. কিয়ামত দিবসে যখন পৃথিবী কঠিন প্রকম্পনে প্রকম্পিত হবে।
وَأَخۡرَجَتِ ٱلۡأَرۡضُ أَثۡقَالَهَا 2
২. পৃথিবী যখন তার ভূগর্ভের মৃতসহ অন্যান্য বস্তু বের করে দিবে।
وَقَالَ ٱلۡإِنسَٰنُ مَا لَهَا 3
৩. যখন মানুষ আশ্চর্যান্বিত হয়ে বলবে, পৃথিবীর কী হলো যে, সে কাঁপছে ও নড়ছে কেন?
يَوۡمَئِذٖ تُحَدِّثُ أَخۡبَارَهَا 4
৪. এ মহা দিবসে পৃথিবী তাতে কৃত ভালো-মন্দ কাজের বৃত্তান্ত বর্ণনা করবে।
بِأَنَّ رَبَّكَ أَوۡحَىٰ لَهَا 5
৫. কেননা, আল্লাহ তাকে এ ব্যাপারে অবহিত করবেন এবং নির্দেশ দিবেন।
يَوۡمَئِذٖ يَصۡدُرُ ٱلنَّاسُ أَشۡتَاتٗا لِّيُرَوۡاْ أَعۡمَٰلَهُمۡ 6
৬. সেই প্রকম্পিত হওয়ার মহা দিবসে মানুষ হিসাবের স্থানে দলে দলে তাদের দুনিয়ার কৃতকর্মগুলো প্রত্যক্ষ করার উদ্দেশ্যে বের হয়ে আসবে।
فَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ خَيۡرٗا يَرَهُۥ 7
৭. ফলে যে ব্যক্তি ছোট্ট একটি পিপীলিকা সমপরিমাণ নেক আমল বা কল্যাণের কাজ করবে সে তা নিজের সামনেই দেখতে পাবে।
وَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٖ شَرّٗا يَرَهُۥ 8
৮. পক্ষান্তরে যে ব্যক্তি একটি ছোট পিপীলিকা সমপরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পাবে।
سورة মাক্কী
মানুষকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয়ার মাধ্যমে লোভ ও অকৃতজ্ঞতার প্রতি সতর্ক করা।
وَٱلۡعَٰدِيَٰتِ ضَبۡحٗا 1
১. আল্লাহ ওই সব অশ্বরাজির নামে শপথ করলেন যেগুলো ক্ষিপ্র গতিতে দৌড়ানোর সময় তার ঊর্ধ্বশ্বাসের শব্দ শ্রুতিগোচর হয়।
فَٱلۡمُورِيَٰتِ قَدۡحٗا 2
২. তিনি শপথ করলেন সেই অশ্বরাজির যেগুলো পাথরে প্রচণ্ড ক্ষুরাঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে।
فَٱلۡمُغِيرَٰتِ صُبۡحٗا 3
৩. তিনি শপথ করলেন সেই অশ্বরাজির যেগুলো প্রভাতকালে শত্রুর উপর আক্রমণ করে।
فَأَثَرۡنَ بِهِۦ نَقۡعٗا 4
৪. ফলে দৌড়ের মাধ্যমে সেগুলো ধুলি উৎক্ষিপ্ত করে।
فَوَسَطۡنَ بِهِۦ جَمۡعًا 5
৫. অতঃপর সেগুলোর আরোহীদেরকে নিয়ে শত্রুদলের মাঝে ঢুকে পড়ে।
ক. কাফিররা সৃষ্টির নিকৃষ্ট জাতি। পক্ষান্তরে মুমিনরা সর্বাপেক্ষা উৎকৃষ্ট।
খ. আল্লাহর ভয় বান্দার উপর তাঁর সন্তুষ্টির উপায়।
খ. পৃথিবী আদম সন্তানের আমলের উপর সাক্ষী হবে।