اللغة

اختر السورة

1 الفاتحة 2 البقرة 3 آل عمران 4 النساء 5 المائدة 6 الأنعام 7 الأعراف 8 الأنفال 9 التوبة 10 يونس 11 هود 12 يوسف 13 الرعد 14 ابراهيم 15 الحجر 16 النحل 17 الإسراء 18 الكهف 19 مريم 20 طه 21 الأنبياء 22 الحج 23 المؤمنون 24 النور 25 الفرقان 26 الشعراء 27 النمل 28 القصص 29 العنكبوت 30 الروم 31 لقمان 32 السجدة 33 الأحزاب 34 سبإ 35 فاطر 36 يس 37 الصافات 38 ص 39 الزمر 40 غافر 41 فصلت 42 الشورى 43 الزخرف 44 الدخان 45 الجاثية 46 الأحقاف 47 محمد 48 الفتح 49 الحجرات 50 ق 51 الذاريات 52 الطور 53 النجم 54 القمر 55 الرحمن 56 الواقعة 57 الحديد 58 المجادلة 59 الحشر 60 الممتحنة 61 الصف 62 الجمعة 63 المنافقون 64 التغابن 65 الطلاق 66 التحريم 67 الملك 68 القلم 69 الحاقة 70 المعارج 71 نوح 72 الجن 73 المزمل 74 المدثر 75 القيامة 76 الانسان 77 المرسلات 78 النبإ 79 النازعات 80 عبس 81 التكوير 82 الإنفطار 83 المطففين 84 الإنشقاق 85 البروج 86 الطارق 87 الأعلى 88 الغاشية 89 الفجر 90 البلد 91 الشمس 92 الليل 93 الضحى 94 الشرح 95 التين 96 العلق 97 القدر 98 البينة 99 الزلزلة 100 العاديات 101 القارعة 102 التكاثر 103 العصر 104 الهمزة 105 الفيل 106 قريش 107 الماعون 108 الكوثر 109 الكافرون 110 النصر 111 المسد 112 الإخلاص 113 الفلق 114 الناس

إِنَّ ٱلۡإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٞ 6

৬. নিশ্চয়ই মানুষ তার রবের পছন্দসই কল্যাণ কাজে শক্তরূপে বাধ সাধে।

وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٞ 7

৭. নিশ্চয় সে কল্যাণকর কাজে বাধসাধার উপর নিজেই সাক্ষী রয়েছে। কারণ, বিষয়টি এতোটা পরিষ্কার যে, তা অস্বীকার করার কোন উপায় নাই।

وَإِنَّهُۥ لِحُبِّ ٱلۡخَيۡرِ لَشَدِيدٌ 8

৮. সে সম্পদের প্রতি অতিরিক্ত আসক্তির দরুন তা ব্যয়ে কার্পণ্য করে।

۞أَفَلَا يَعۡلَمُ إِذَا بُعۡثِرَ مَا فِي ٱلۡقُبُورِ 9

৯. দুনিয়ার জীবন কর্তৃক প্রতারিত এ মানুষ কি জানে না যে, আল্লাহ যখন কবরস্থ লোকগুলোকে পুনরুত্থিত করবেন এবং তাদেরকে হিসাব ও প্রতিদানের উদ্দেশ্যে জমিন থেকে বের করবেন তখনকার অবস্থা সত্যিই তার ধারণাতীত হবে।

وَحُصِّلَ مَا فِي ٱلصُّدُورِ 10

১০. যখন অন্তঃকরণগুলোতে যে সব উদ্দেশ্য ও বিশ্বাস ইত্যাদি রয়েছে তা প্রকাশ করা হবে।

إِنَّ رَبَّهُم بِهِمۡ يَوۡمَئِذٖ لَّخَبِيرُۢ 11

১১. তাদের প্রতিপালক এ দিবসে তাদের ব্যাপারে অবশ্যই পরিজ্ঞাত। তাঁর নিকট তাঁর বান্দাদের কোন বিষয়ই গোপন নয়। তিনি অচিরেই এগুলোর প্রতিদান দিবেন।

সূূরা আল-ক্বারিয়াহ

سورة মাক্কী

সূরাটির লক্ষ্য ও উদ্দেশ্য:

কিয়ামত দিবসের ভয়াবহতা এবং পাপ-পুণ্য মাপার ক্ষেত্রে মানুষের বেগতিক অবস্থা হৃদয়ঙ্গম করার উদ্দেশ্যে অন্তঃকরণগুলোকে করাঘাত করা।

তাফসীর:

ٱلۡقَارِعَةُ 1

১. যে মহাকাল নিজ কঠিন ভয়াবহতা নিয়ে মানুষের অন্তরকে করাঘাত করবে।

مَا ٱلۡقَارِعَةُ 2

২. এ কেমন মহাকাল যা তার কঠিন ভয়াবহতা নিয়ে মানুষের অন্তরকে করাঘাত করবে?!

وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡقَارِعَةُ 3

৩. হে রাসূল! আপনি কি জানেন, এ মহাকাল যা তার ভয়াবহতা নিয়ে মানুষের অন্তরকে করাঘাত করবে তা কিয়ামত দিবস?!

يَوۡمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلۡفَرَاشِ ٱلۡمَبۡثُوثِ 4

৪. যে দিন মহাকাল মানুষের অন্তঃকরণগুলোকে করাঘাত করবে তারা সেদিন বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় এদিক সেদিক ছুটাছুটি করবে।

وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ ٱلۡمَنفُوشِ 5

৫. পর্বতমালা হবে ক্ষিপ্র গতি ও নড়াচড়ায় ধূনিত রঙ্গীন পশমের ন্যায়।

فَأَمَّا مَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ 6

৬. ফলে যার নেক আমল মন্দ আমলের উপর প্রাধান্য পাবে।

فَهُوَ فِي عِيشَةٖ رَّاضِيَةٖ 7

৭. সে জান্নাতে সন্তোষজনক জীবন পেয়ে সুখী হবে।

وَأَمَّا مَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ 8

৮. পক্ষান্তরে যার পাপের পাল্লা পুণ্যের অপেক্ষা ভারী হবে।

فَأُمُّهُۥ هَاوِيَةٞ 9

৯. কিয়ামত দিবসে তার ঠিকানা ও আবাসন হবে জাহান্নাম।

وَمَآ أَدۡرَىٰكَ مَا هِيَهۡ 10

১০. হে রাসূল! আপনি কি জানেন, তা কী?!

نَارٌ حَامِيَةُۢ 11

১১. তা হলো অতি উত্তপ্ত অগ্নি।

সূরা আত-তাকাসুর

سورة মাক্কী

সূরাটির লক্ষ্য ও উদ্দেশ্য:

দুনিয়া নিয়ে গাফিল ও সম্পদের আধিক্যের প্রতিযোগিতায় ব্যস্তদেরকে কবর ও হিসাবের কথা স্মরণ করিয়ে দেয়া।

তাফসীর:

أَلۡهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ 1

১. হে লোকসকল! সন্তানসন্ততি ও সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহর আনুগত্য থেকে মোহাচ্ছন্ন করে রেখেছে।

حَتَّىٰ زُرۡتُمُ ٱلۡمَقَابِرَ 2

২. যে পর্যন্ত না তোমরা মারা গিয়ে কবরে পৌঁছো।

كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ 3

৩. তোমাদের জন্য আদৌ এ প্রতিযোগিতায় মোহাচ্ছন্ন হওয়া উচিৎ ছিলো না। যা তোমাদেরকে আল্লাহর আনুগত্য থেকে বিরত রাখে। তবে অচিরেই তোমরা এ মোহাচ্ছন্নতার পরিণতি সম্পর্কে অবগত হবে।

ثُمَّ كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ 4

৪. অতঃপর আবারো বলছি, শীঘ্রই তোমরা এর পরিণতি সম্পর্কে অবগত হবে।

كَلَّا لَوۡ تَعۡلَمُونَ عِلۡمَ ٱلۡيَقِينِ 5

৫. বাস্তবে যদি তোমরা নিশ্চিতভাবে জানতে যে, আল্লাহ তোমাদেরকে পুনরুত্থিত করবেন এবং তিনি অচিরেই তোমাদের আমলের প্রতিদান দিবেন তাহলে তোমরা সম্পদ ও সন্তানাদির প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত হতে না।

لَتَرَوُنَّ ٱلۡجَحِيمَ 6

৬. আল্লাহর শপথ! তোমরা অবশ্যই কিয়ামত দিবসে আগুন প্রত্যক্ষ করবে।

ثُمَّ لَتَرَوُنَّهَا عَيۡنَ ٱلۡيَقِينِ 7

৭. অতঃপর আবারো বলছি, তোমরা অবশ্যই নিশ্চিতভাবে তা নিজেদের চোখ দিয়ে দেখতে পাবে। তাতে কোনরূপ সন্দেহ নেই।

ثُمَّ لَتُسۡ‍َٔلُنَّ يَوۡمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ 8

৮. অতঃপর অবশ্যই আল্লাহ তোমাদেরকে সে দিন তাঁর পক্ষ থেকে প্রদত্ত স্বাস্থ্য ও সম্পদ প্রভৃতি নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন।

আয়াতগুলোর কিছু ফায়েদা:

ক. সম্পদ ও সন্তানাদি নিয়ে অহঙ্কার ও গর্ব প্রদর্শনের ভয়াবহতা।
খ. কবর হলো সাক্ষাৎকারের স্থান। অতি দ্রুত মানুষ সেখান থেকে পরকালের জীবনে প্রত্যার্পণ করবে।
গ. কিয়ামত দিবসে আল্লাহ মানুষকে তাঁর কর্তৃক তাদেরকে দুনিয়াতে প্রদত্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন।
ঘ. বস্তুতঃ মানুষ সম্পদের মোহের উপর সৃষ্ট।

جاري التحميل…