فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 42
৪২. তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিয়ামতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!
هَٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِي يُكَذِّبُ بِهَا ٱلۡمُجۡرِمُونَ 43
৪৩. তাদেরকে ধমক দিয়ে বলা হবে, এই সেই জাহান্নাম যেটির প্রতি অপরাধীরা দুনিয়াতে মিথ্যারোপ করতো। তারা চোখের সামনেই তা দেখতে পাচ্ছে; তারা আজ সেটিকে কোনভাবেই অবিশ্বাস করতে পারবে না।
يَطُوفُونَ بَيۡنَهَا وَبَيۡنَ حَمِيمٍ ءَانٖ 44
৪৪. তারা সেটির মাঝে ও কঠিন ফুটন্ত পানির মাঝে ঘুরপাক খাবে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 45
৪৫. তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিয়ামতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!
وَلِمَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ جَنَّتَانِ 46
৪৬. যে ব্যক্তি পরকালে স্বীয় রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে ঈমান এনে নেক আমল করে তার জন্য রয়েছে দু'টি জান্নাত।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 47
৪৭. তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিয়ামতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!
ذَوَاتَآ أَفۡنَانٖ 48
৪৮. এ দু’টি জান্নাত বহু তরতাজা ডালপালা ও ফলবিশিষ্ট।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 49
৪৯. তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিয়ামতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!
فِيهِمَا عَيۡنَانِ تَجۡرِيَانِ 50
৫০. উভয় জান্নাতে রয়েছে প্রবাহমান পানিবিশিষ্ট দু’টি ঝর্না।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 51
৫১. তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিয়ামতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!
فِيهِمَا مِن كُلِّ فَٰكِهَةٖ زَوۡجَانِ 52
৫২. তথায় সর্ব প্রকার ফলমূল থেকে দু’ ধরনের ফল রয়েছে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 53
৫৩. তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিয়ামতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!
مُتَّكِِٔينَ عَلَىٰ فُرُشِۢ بَطَآئِنُهَا مِنۡ إِسۡتَبۡرَقٖۚ وَجَنَى ٱلۡجَنَّتَيۡنِ دَانٖ 54
৫৪. তারা বিছানায় হেলান দিয়ে অবস্থান করবে। যার ভেতর হবে মোটা রেশম দ্বারা তৈরী। আর উভয় জান্নাত থেকে যে সব ফল-ফলাদি আহরণ করা হবে তা এতো নিকটবর্তী হবে যে, দণ্ডায়মান অবস্থায়, উপবেশন করে ও হেলান দিয়ে ভক্ষণ করা যাবে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 55
৫৫. তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিয়ামতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!
فِيهِنَّ قَٰصِرَٰتُ ٱلطَّرۡفِ لَمۡ يَطۡمِثۡهُنَّ إِنسٞ قَبۡلَهُمۡ وَلَا جَآنّٞ 56
৫৬. তথায় এমন নারীরা রয়েছে যাদের চক্ষু কেবল নিজেদের স্বামীদের প্রতিই সীমাবদ্ধ। তাদের সতীত্ব নিজেদের স্বামীর পূর্বে কোন জিন ও মানুষ স্পর্শ করে নি।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 57
৫৭. তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিয়ামতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!
كَأَنَّهُنَّ ٱلۡيَاقُوتُ وَٱلۡمَرۡجَانُ 58
৫৮. সৌন্দর্য ও পরিচ্ছন্নতায় তারা যেন মণি-মুক্তা।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 59
৫৯. তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিয়ামতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!
هَلۡ جَزَآءُ ٱلۡإِحۡسَٰنِ إِلَّا ٱلۡإِحۡسَٰنُ 60
৬০. যে ব্যক্তি সুন্দরভাবে স্বীয় রবের আনুগত্য করে তার প্রতিদান এটি ব্যতীত আর কী হতে পারে যে, আল্লাহ তাকে ভালো প্রতিদান দিবেন।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 61
৬১. তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিয়ামতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!
وَمِن دُونِهِمَا جَنَّتَانِ 62
৬২. উল্লেখিত এ দু’টি জান্নাত ব্যতীত আরো দু’টি জান্নাত রয়েছে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 63
৬৩. তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিয়ামতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!
مُدۡهَآمَّتَانِ 64
৬৪. যেগুলোর সজীবতা অতি প্রখর।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 65
৬৫. তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিয়ামতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!
فِيهِمَا عَيۡنَانِ نَضَّاخَتَانِ 66
৬৬. এ দু’টি জান্নাতে রয়েছে অতি বেগবান পানির দু’টি ঝর্না। যেগুলোর পানির গতি কখনো বন্ধ হবে না।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 67
৬৭. তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিয়ামতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!
فِيهِمَا فَٰكِهَةٞ وَنَخۡلٞ وَرُمَّانٞ 68
৬৮. এ উভয় জান্নাতে রয়েছে প্রচুর ফলমূল, প্রকাণ্ড খেজুর বৃক্ষ ও ডালিম।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 69
৬৯. তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিয়ামতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!
ক. আল্লাহকে ভয় করার গুরুত্ব এবং তাঁর সম্মুখে দণ্ডায়মান হওয়ার কথা স্মরণ রাখা।
খ. জান্নাতী নারীদেরকে সতী-সাধ্বী কর্তৃক প্রশংসা করা উপরোক্ত বৈশিষ্ট্যের অধিকারিণী নারীদের মর্যাদার প্রমাণ বহন করে।
গ. যেমন কর্ম তেমন ফল।