إِنَّ لِلۡمُتَّقِينَ مَفَازًا 31
৩১. নিশ্চয়ই আল্লাহর আদেশ-নিষেধ মান্যকারী মুত্তাকীদের জন্য রয়েছে সফলতার আবাসন। যেখানে তারা নিজেদের জীবনের লক্ষ্য লাভে ধন্য হবে। আর তা হলো জান্নাত।
حَدَآئِقَ وَأَعۡنَٰبٗا 32
৩২. উদ্যানসমূহ এবং রকমারি আঙ্গুর।
وَكَوَاعِبَ أَتۡرَابٗا 33
৩৩. উঠন্ত যৌবনা সমবয়স্কা তরুণীর দল।
وَكَأۡسٗا دِهَاقٗا 34
৩৪. আরো পরিপূর্ণ সুরা পাত্র।
لَّا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوٗا وَلَا كِذَّٰبٗا 35
৩৫. তারা জান্নাতে কোনরূপ অসার ও মিথ্যা কথা শ্রবণ করবে না, না তারা পরস্পর মিথ্যা কথা বলবে।
جَزَآءٗ مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابٗا 36
৩৬. এসব হবে আপনার প্রতিপালকের পক্ষ থেকে প্রদত্ত অনুগ্রহ ও অবদান। যা সত্যিই পর্যাপ্ত।
رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا ٱلرَّحۡمَٰنِۖ لَا يَمۡلِكُونَ مِنۡهُ خِطَابٗا 37
৩৭. যিনি আকাশ মণ্ডলী ও জমিন এবং এতদুভয়ের সব কিছুর প্রতিপালক। যিনি ইহকাল ও পরকালের দয়াময়। তাঁর বিনা অনুমতিতে আসমান ও জমিনের কেউ তাঁকে কোন প্রশ্ন করতে সক্ষম হবে না।
يَوۡمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلۡمَلَٰٓئِكَةُ صَفّٗاۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنۡ أَذِنَ لَهُ ٱلرَّحۡمَٰنُ وَقَالَ صَوَابٗا 38
৩৮. সে দিন জিবরীলসহ সকল ফিরিশতা সারিবদ্ধভাবে দণ্ডায়মান হবে। তাদের কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না। কেবল দয়াময় যাকে সুপারিশ করতে অনুমতি দিবেন সে ব্যতীত, আর যে তাওহীদের মূলমন্ত্রের মতো সঠিক কথা বলবে।
ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلۡحَقُّۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مََٔابًا 39
৩৯. তোমাদের উদ্দেশ্যে উল্লেখিত উক্ত দিবসটি সন্দেহাতীতভাবে ঘটিতব্য। অতএব, যে ব্যক্তি তাতে মুক্তি লাভে আগ্রহী সে যেন নিজ প্রতিপালকের উদ্দেশ্যে সন্তোষজনক নেক আমল করে তাঁর নৈকট্যের পথ অবলম্বন করে।
إِنَّآ أَنذَرۡنَٰكُمۡ عَذَابٗا قَرِيبٗا يَوۡمَ يَنظُرُ ٱلۡمَرۡءُ مَا قَدَّمَتۡ يَدَاهُ وَيَقُولُ ٱلۡكَافِرُ يَٰلَيۡتَنِي كُنتُ تُرَٰبَۢا 40
৪০. হে মানব সমাজ! নিশ্চয়ই আমি তোমাদেরকে ঘটিতব্য শাস্তি সম্পর্কে সতর্ক করছি। সে দিন মানুষ তার অগ্রে প্রেরিত দুনিয়ার কৃতকর্ম প্রত্যক্ষ করবে। আর কাফির শাস্তি থেকে নিষ্কৃতির আশায় বলবে, হায়! আমি যদি পশুর মতো মাটি হয়ে যেতাম। যখন সেগুলোকে কিয়ামতের দিন বলা হবে, তোমরা মাটি হয়ে যাও।
سورة মাক্কী
আল্লাহ ও পরকালকে স্মরণ করিয়ে দেয়া।
وَٱلنَّٰزِعَٰتِ غَرۡقٗا 1
১. আল্লাহ ওই সব ফিরিশতার শপথ করলেন যারা নির্মমভাবে সজোরে কাফিরদের প্রাণ টেনে বের করেন।
وَٱلنَّٰشِطَٰتِ نَشۡطٗا 2
২. তিনি ওই সব ফিরিশতাদেরও শপথ করলেন যারা মৃদুভাবে মুমিনদের প্রাণ গ্রহণ করেন।
وَٱلسَّٰبِحَٰتِ سَبۡحٗا 3
৩. তিনি সে সব ফিরিশতাদেরও শপথ করলেন যারা আল্লাহর নির্দেশে আসমান থেকে জমিনে সন্তরণ করেন।
فَٱلسَّٰبِقَٰتِ سَبۡقٗا 4
৪. তিনি আরো শপথ করলেন সে সব ফিরিশতার যারা আল্লাহর নির্দেশ পালনে তীব্র গতিতে অগ্রসর হোন।
فَٱلۡمُدَبِّرَٰتِ أَمۡرٗا 5
৫. অতঃপর শপথ করলেন সে সব ফিরিশতার যারা আল্লাহর নির্দেশিত সকল ফয়সালা নির্বাহ করেন তথা বান্দাদের আমলনামার উদ্দেশ্যে নিয়োজিত ফিরিশতাগণ। তিনি এসবের নামে শপথ করলেন এ মর্মে যে, তিনি তাদের সবাইকে হিসাব ও প্রতিদানের উদ্দেশ্যে অবশ্যই পুনরুত্থিত করবেন।
يَوۡمَ تَرۡجُفُ ٱلرَّاجِفَةُ 6
৬. সেদিন শিঙ্গায় প্রথম ফুৎকারে জমিন প্রকম্পিত হবে।
تَتۡبَعُهَا ٱلرَّادِفَةُ 7
৭. এরপর আসবে দ্বিতীয় শিঙ্গাধ্বনি।
قُلُوبٞ يَوۡمَئِذٖ وَاجِفَةٌ 8
৮. সেদিন কাফির ও ফাসিকদের অন্তর হবে ভীত-সন্ত্রস্ত।
أَبۡصَٰرُهَا خَٰشِعَةٞ 9
৯. তাদের দৃষ্টিসমূহে অপমানের ছাপ পরিদৃষ্ট হবে।
يَقُولُونَ أَءِنَّا لَمَرۡدُودُونَ فِي ٱلۡحَافِرَةِ 10
১০. তারা বলতো, আমরা মারা যাওয়ার পর কি আবার নতুন জীবনে ফিরে যাবো?!
أَءِذَا كُنَّا عِظَٰمٗا نَّخِرَةٗ 11
১১. জরাজীর্ণ ও বিলুপ্তপ্রায় অস্থিতে পরিণত হওয়ার পরও?!
قَالُواْ تِلۡكَ إِذٗا كَرَّةٌ خَاسِرَةٞ 12
১২. তারা বলে, যদি আমরা প্রত্যাবর্তন করি তাহলে এটি হবে এমন ক্ষতিকর প্রত্যাবর্তন যার ভাগী হবে সত্যিই ক্ষতিগ্রস্ত।
فَإِنَّمَا هِيَ زَجۡرَةٞ وَٰحِدَةٞ 13
১৩. পুনরুত্থানের বিষয়টি অতি সহজ। কেননা, তা শিঙ্গাধ্বনির দায়িত্বে নিয়োজিত ফিরিশতার একটি মহা গর্জন মাত্র।
فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ 14
১৪. ফলে তাৎক্ষণিক সবাই মাটির নীচে মৃত অবস্থা থেকে ভুপৃষ্ঠে জীবিত অবস্থায় ফিরে আসবে।
هَلۡ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ 15
১৫. হে রাসূল! আপনার নিকট কি মূসা (আলাইহিস-সালাম) এর প্রতিপালকের সাথে ঘটে যাওয়া তাঁর ও তাঁর শত্রু ফিরআউনের বৃত্তান্ত পৌঁছেছে?!
إِذۡ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلۡوَادِ ٱلۡمُقَدَّسِ طُوًى 16
১৬. যখন তাঁর প্রতিপালক পবিত্র তুয়া উপত্যকায় তাঁকে আহ্বান করেছিলেন।
ক. আল্লাহভীরুতা হলো জান্নাতে প্রবেশের উপায়।
খ. কিয়ামত দিবসের ভয়াবহতার কথা স্মরণ করা নেক আমলের প্রতি উদ্বুদ্ধকারী।
গ. কাফিরের জান কবজ হবে নির্মম ও কঠোরভাবে। পক্ষান্তরে মুমিনের জান কবজ করা হবে অতি আরাম ও নম্রভাবে।