إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونِۢ 25
২৫. তবে হ্যাঁ, যারা আল্লাহর উপর ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে অবারিত প্রতিদান; যা হলো জান্নাত।
سورة মাক্কী
আল্লাহর সর্বময় ক্ষমতা ও তাঁর পরিপূর্ণ করায়ত্ব এবং তাঁর বন্ধুদের সাহায্য ও শত্রুদের পাকড়াওর বর্ণনা।
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلۡبُرُوجِ 1
১. আল্লাহ শপথ করেছেন সেই আসমানের যাতে আছে চন্দ্র, সূর্য প্রভৃতির বিভিন্ন রাশিচক্র।
وَٱلۡيَوۡمِ ٱلۡمَوۡعُودِ 2
২. সেই কিয়ামত দিবসের শপথ করেছেন যে দিন তিনি সকল সৃষ্টিকে সমবেত করার অঙ্গীকার করেছেন।
وَشَاهِدٖ وَمَشۡهُودٖ 3
৩. শপথ করেছেন প্রত্যেক সাক্ষ্যদাতার তথা নবীর যিনি তাঁর উম্মতের ব্যাপারে সাক্ষ্য দিবেন এবং যাদের ব্যাপারে সাক্ষ্য প্রদান করা হবে তাদের তথা উম্মতের যাদের ব্যাপারে তাদের নবী সাক্ষ্য দিবেন।
قُتِلَ أَصۡحَٰبُ ٱلۡأُخۡدُودِ 4
৪. অভিশাপ তাদের জন্য যারা মাটির মধ্যে বিশাল আকারে গর্ত খনন করেছিল।
ٱلنَّارِ ذَاتِ ٱلۡوَقُودِ 5
৫. তারা তাতে অগ্নি প্রজ্জ্বলিত করে মুমিনদেরকে জীবন্ত অবস্থায় নিক্ষেপ করে।
إِذۡ هُمۡ عَلَيۡهَا قُعُودٞ 6
৬. তারা যখন অগ্নিভরা উক্ত কুণ্ডের কিনারায় উপবিষ্ট ছিলো।
وَهُمۡ عَلَىٰ مَا يَفۡعَلُونَ بِٱلۡمُؤۡمِنِينَ شُهُودٞ 7
৭. তারা মুমিনদেরকে যে শাস্তি দিচ্ছিলো ও অপমান করছিল তার উপর নিজেরাই সাক্ষী। যেহেতু তারা সেখানে উপস্থিত ছিলো।
وَمَا نَقَمُواْ مِنۡهُمۡ إِلَّآ أَن يُؤۡمِنُواْ بِٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَمِيدِ 8
৮. এসব কাফিরের নিকট মুমিনদের দোষ এতদ্ব্যতীত আর কিছুই ছিলো না যে, তারা বলেছিলো: আমরা মহা পরাক্রমশালী আল্লাহর উপর ঈমান এনেছি। যাঁকে পরাস্তকারী কেউ নেই এবং যিনি সর্ব বিষয়ে প্রশংসিত।
ٱلَّذِي لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ 9
৯. যাঁর হাতে আসমান ও জমিনের একক রাজত্ব। তিনি সর্ব বিষয়ে পরিজ্ঞাত। তাঁর নিকট নিজ বান্দাদের কোন কিছুই গোপন নয়।
إِنَّ ٱلَّذِينَ فَتَنُواْ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ ثُمَّ لَمۡ يَتُوبُواْ فَلَهُمۡ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمۡ عَذَابُ ٱلۡحَرِيقِ 10
১০. নিশ্চয়ই যারা মুমিন পুরুষ ও নারীদেরকে এক আল্লাহর উপর ঈমান আনা থেকে ফিরিয়ে রাখার উদ্দেশ্যে শাস্তি দিয়েছে অতঃপর আল্লাহর সমীপে নিজেদের অপরাধের জন্য তাওবা করে নি তাদের জন্য কিয়ামত দিবসে রয়েছে জাহান্নামের শাস্তি। উপরন্তু তাদের জন্য রয়েছে দহনকারী আগুন। যেহেতু তারা মুমিনদেরকে আগুন দিয়ে জ্বালিয়েছে।
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ جَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۚ ذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡكَبِيرُ 11
১১. নিশ্চয়ই যারা আল্লাহর উপর ঈমান আনয়নপূর্বক সৎকাজ সম্পাদন করে তাদের জন্য রয়েছে এমন উদ্যানসমূহ যেগুলোর অট্টালিকা ও বৃক্ষরাজির তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদীনালা। বস্তুতঃ তাদের উদ্দেশ্যে আল্লাহর প্রস্তুতকৃত এ সেই মহা সফলতা যার সাথে অন্য কোন সফলতার তুলনা নেই।
إِنَّ بَطۡشَ رَبِّكَ لَشَدِيدٌ 12
১২. হে রাসূল! আপনার প্রতিপালক যদিও কিছু সময়ের জন্য অবকাশ দেন তদুপরি জালিমের জন্য তাঁর পাকড়াও অনেক কঠিন।
إِنَّهُۥ هُوَ يُبۡدِئُ وَيُعِيدُ 13
১৩. তিনি সৃষ্টি ও শাস্তিকে নতুন করে শুরু করেন এবং এগুলোর পুনরাবৃত্তি ঘটান।
وَهُوَ ٱلۡغَفُورُ ٱلۡوَدُودُ 14
১৪. তিনি তাঁর বান্দাদের মধ্যকার যারা তাওবাকারী তাদের পাপসমূহ ক্ষমা করেন এবং তিনি তাঁর মুত্তাকী বন্ধুদেরকে ভালোবাসেন।
ذُو ٱلۡعَرۡشِ ٱلۡمَجِيدُ 15
১৫. তিনি গৌরবময় আরশের অধিপতি।
فَعَّالٞ لِّمَا يُرِيدُ 16
১৬. তিনি তাঁর ইচ্ছানুযায়ী যাকে চান তার গুনাহগুলো ক্ষমা করেন এবং যাকে চান তাকে শাস্তি দেন। তাঁকে বাধ্যকারী কেউ নেই।
هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡجُنُودِ 17
১৭. হে রাসূল! আপনার নিকট কি সত্যের বিরুদ্ধে লড়াই করা ও তা থেকে বারণ করার নিমিত্তে সমবেত বাহিনীর সংবাদ এসেছে?!
فِرۡعَوۡنَ وَثَمُودَ 18
১৮. যারা হলো ফিরআউন এবং সালেহ (আলাইহিস-সালাম) এর জাতি তথা সামূদ সম্প্রদায়।
بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ فِي تَكۡذِيبٖ 19
১৯. এ সব লোকের ঈমানের পথে এ কথা অন্তরায় নয় যে, তাদের নিকট পূর্বেকার মিথ্যারোপকারী লোকজনের ধ্বংসের সংবাদ পৌঁছেনি। বরং তারা নিজেদের কুমনোবৃত্তির দরুন তাদের রাসূলদের আনিত বিষয় অগ্রাহ্য করে।
وَٱللَّهُ مِن وَرَآئِهِم مُّحِيطُۢ 20
২০. আল্লাহ তাদের আমলসমূহ আয়ত্ত করে পরিবেষ্টন করে রেখেছেন। এগুলোর কোন কিছুই তাঁর আয়ত্তের বাইরে নয় এবং তিনি এগুলোর প্রতিদান দিবেন।
بَلۡ هُوَ قُرۡءَانٞ مَّجِيدٞ 21
২১. আর মিথ্যারোপকারীরা যেমনটি দাবী করে সে অনুযায়ী এ কুরআন কোনরূপ কবিতা নয়। আর না তা ছন্দমালা। বরং এটি হলো সম্মানিত কুরআন।
فِي لَوۡحٖ مَّحۡفُوظِۢ 22
২২. এটি কম, বেশী, পরিবর্তন ও বিকৃতিমুক্ত ফলকে সংরক্ষিত।
ক. মুমিনের পরীক্ষা তার ঈমানের পরিমাণ অনুযায়ী হয়ে থাকে।
খ. ঈমানের নিরাপত্তাকে শরীরের নিরাপত্তার উপর প্রাধান্য দেয়া কিয়ামত দিবসে মুক্তি লাভের একটি বিশেষ নিদর্শন স্বরূপ।
গ. শর্তসাপেক্ষ তাওবা পূর্বের সকল পাপকে ধ্বংস করে দেয়।