وَجِاْيٓءَ يَوۡمَئِذِۢ بِجَهَنَّمَۚ يَوۡمَئِذٖ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكۡرَىٰ 23
২৩. এ দিনে জাহান্নামকে নিয়ে আসা হবে। যার সত্তর হাজার লাগাম থাকবে এবং প্রত্যেক লাগাম ধরে টানবে সত্তর হাজার ফিরিশতা। সে দিন মানুষ আল্লাহর অধিকারে যে সব ত্রুটি করেছে তা স্মরণ করবে। কিন্তু সে সময় তার এ স্মরণ কোন উপকারে আসবে না। কেননা, সেদিন হলো প্রতিদানের দিন; আমলের দিন নয়?!
يَقُولُ يَٰلَيۡتَنِي قَدَّمۡتُ لِحَيَاتِي 24
২৪. সেদিন কঠিন অনুশোচনার ফলে মানুষ বলবে: হায়, আমার আক্ষেপ! আমি যদি প্রকৃত জীবন তথা পরকালের জীবনের জন্য কোন নেক আমল অগ্রে প্রেরণ করতাম।
فَيَوۡمَئِذٖ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٞ 25
২৫. সেদিন আল্লাহর শাস্তির ন্যায় শাস্তি অন্য কেউ দিবে না। কেননা, আল্লাহর শাস্তি সর্বাপেক্ষা কঠিন ও দীর্ঘ।
وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٞ 26
২৬. না তাঁর বন্ধনের মতো কেউ শিকল দিয়ে কাফিরদেরকে আটক করতে পারবে।
আল্লাহ কাফিরদের প্রতিদানের কথা উল্লেখ করার পর মুমিনদের প্রতিদানের কথা উল্লেখ করতে গিয়ে বলেন:
يَٰٓأَيَّتُهَا ٱلنَّفۡسُ ٱلۡمُطۡمَئِنَّةُ 27
২৭. আর মুমিন আত্মাকে মৃত্যুর সময় ও কিয়ামত দিবসে সম্বোধন করে বলা হবে, হে ঈমান ও নেক আমলের প্রতি প্রশান্ত আত্মা!
ٱرۡجِعِيٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةٗ مَّرۡضِيَّةٗ 28
২৮. তুমি নিজ প্রতিপালকের নিকট তাঁর পক্ষ থেকে প্রাপ্ত মহা প্রতিদানের উপর সন্তুষ্ট হয়ে এবং তোমার নেক আমলের ভিত্তিতে তাঁর নিকট সন্তুষ্টির পাত্র হিসাবে ফিরে এসো।
فَٱدۡخُلِي فِي عِبَٰدِي 29
২৯. অতঃপর তুমি আমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হও।
وَٱدۡخُلِي جَنَّتِي 30
৩০. আর তাদের উদ্দেশ্যে প্রস্তুতকৃত আমার জান্নাতে প্রবেশ করো।
سورة মাক্কী
মানুষের ক্লান্তি ও মুখাপেক্ষিতার বর্ণনা এবং তা থেকে বাঁচার উপায়সমূহ।
لَآ أُقۡسِمُ بِهَٰذَا ٱلۡبَلَدِ 1
১. আল্লাহ হারাম নগরী তথা মক্কা মুকাররামার শপথ করেছেন।
وَأَنتَ حِلُّۢ بِهَٰذَا ٱلۡبَلَدِ 2
২. হে রাসূল! আপনার জন্য তাতে হত্যার আসামীকে হত্যা করা এবং বন্দীর আসামীকে বন্দী করা হালাল।
وَوَالِدٖ وَمَا وَلَدَ 3
৩. আল্লাহ মানবকুলের পিতা ও তাঁর জন্মানো সন্তানদের শপথ করেছেন।
لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِي كَبَدٍ 4
৪. নিশ্চয়ই আমি মানুষকে ক্লান্তি ও শ্রান্তিতে সৃষ্টি করেছি। যার ফলে সে দুনিয়াতে কষ্ট ও কাঠিন্যে ভোগে।
أَيَحۡسَبُ أَن لَّن يَقۡدِرَ عَلَيۡهِ أَحَدٞ 5
৫. মানুষ কি ধারণা করে যে, সে পাপ কাজ করলে তাকে পাকড়াও করার এবং এর প্রতিশোধ নেয়ার কেউ নেই। যদিও তিনি তার সৃষ্টিকারী রব হন?!
يَقُولُ أَهۡلَكۡتُ مَالٗا لُّبَدًا 6
৬. সে বলে: আমি একের পর এক স্তূপীকৃত প্রচুর সম্পদ ব্যয় করেছি।
أَيَحۡسَبُ أَن لَّمۡ يَرَهُۥٓ أَحَدٌ 7
৭. এ ব্যয়ের উপর দাম্ভিকতা প্রদর্শনকারী কি ধারণা করে যে, আল্লাহ তাকে দেখেন না?! তিনি তাকে তার উপার্জনের উৎস সম্পর্কে জিজ্ঞাসা করবেন না? আর তার ব্যয়ের খাত সম্পর্কে প্রশ্ন করবেন না?
أَلَمۡ نَجۡعَل لَّهُۥ عَيۡنَيۡنِ 8
৮. আমি কি তাকে দু’টি চক্ষু দেইনি যা দিয়ে সে দেখে?!
وَلِسَانٗا وَشَفَتَيۡنِ 9
৯. একটি জিহ্বা ও ওষ্ঠদ্বয় দেইনি যা দিয়ে সে কথা বলে?!
وَهَدَيۡنَٰهُ ٱلنَّجۡدَيۡنِ 10
১০. আমি কি তাকে কল্যাণ ও অকল্যাণের পথ বাতলে দেইনি?!
فَلَا ٱقۡتَحَمَ ٱلۡعَقَبَةَ 11
১১. সে আকাবাহ তথা গিরি সঙ্কট অতিক্রম করতে আদিষ্ট হয়েছে। যা তার জান্নাতের পথে অন্তরায়। তাই সে তা পেরিয়ে ও অতিক্রম করে যাবে।
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡعَقَبَةُ 12
১২. হে রাসূল! আপনি কি জানেন, আকাবাহ কী? যা তাকে জান্নাতে যেতে হলে অতিক্রম করতেই হবে?!
فَكُّ رَقَبَةٍ 13
১৩. এটি হলো দাস কিংবা দাসী স্বাধীন করা।
أَوۡ إِطۡعَٰمٞ فِي يَوۡمٖ ذِي مَسۡغَبَةٖ 14
১৪. কিংবা যখন খাদ্য পাওয়া অসম্ভব এমন দুর্ভিক্ষের দিনে অন্নদান করা।
يَتِيمٗا ذَا مَقۡرَبَةٍ 15
১৫. পিতৃহারা নিকটাত্মীয় শিশুকে।
أَوۡ مِسۡكِينٗا ذَا مَتۡرَبَةٖ 16
১৬. কিংবা নিঃস্ব দরিদ্রকে।
ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ وَتَوَاصَوۡاْ بِٱلۡمَرۡحَمَةِ 17
১৭. অতঃপর আল্লাহর উপর ঈমান আনয়নকারী এবং পরস্পর আনুগত্যের কাজ সম্পাদন, পাপ থেকে দূরে অবস্থান, বিপদে ধৈর্য ধারণ ও সর্বোপরি আল্লাহর বান্দাদের সাথে দয়া প্রদর্শনের উপদেশ প্রদানকারীদের অন্তর্ভুক্ত হওয়া।
أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ 18
১৮. উপরোক্ত গুণে গুণান্বিতরাই হলো সৌভাগ্যবান।
ক. দাস মুক্ত করা, দুর্যোগ মুহূর্তে অভুক্তদেরকে অন্নদান, আল্লাহর উপর ঈমান এবং ধৈর্য ও দয়ার উপদেশ প্রদান জান্নাতে প্রবেশের উপায়।
খ. নবুওয়াতের প্রমাণাদির মধ্যে এটিও রয়েছে যে, তাঁর কর্তৃক এই সংবাদ পরিবেশন করা যে, তাঁর উদ্দেশ্যে দিনের কিছু সময়ের জন্য মক্কাকে হালাল বলে পরিগণিত করা হবে।
গ. আল্লাহ যখন দাসত্বের পথসমূহকে সংকীর্ণ করেছেন তখন স্বাধীনতার পথকে সুগম করেছেন। তাই তো তিনি দাসমুক্তিকে নৈকট্য ও প্রায়শ্চিত্তের উপায় হিসাবে পরিগণিত করেছেন।