اللغة

اختر السورة

1 الفاتحة 2 البقرة 3 آل عمران 4 النساء 5 المائدة 6 الأنعام 7 الأعراف 8 الأنفال 9 التوبة 10 يونس 11 هود 12 يوسف 13 الرعد 14 ابراهيم 15 الحجر 16 النحل 17 الإسراء 18 الكهف 19 مريم 20 طه 21 الأنبياء 22 الحج 23 المؤمنون 24 النور 25 الفرقان 26 الشعراء 27 النمل 28 القصص 29 العنكبوت 30 الروم 31 لقمان 32 السجدة 33 الأحزاب 34 سبإ 35 فاطر 36 يس 37 الصافات 38 ص 39 الزمر 40 غافر 41 فصلت 42 الشورى 43 الزخرف 44 الدخان 45 الجاثية 46 الأحقاف 47 محمد 48 الفتح 49 الحجرات 50 ق 51 الذاريات 52 الطور 53 النجم 54 القمر 55 الرحمن 56 الواقعة 57 الحديد 58 المجادلة 59 الحشر 60 الممتحنة 61 الصف 62 الجمعة 63 المنافقون 64 التغابن 65 الطلاق 66 التحريم 67 الملك 68 القلم 69 الحاقة 70 المعارج 71 نوح 72 الجن 73 المزمل 74 المدثر 75 القيامة 76 الانسان 77 المرسلات 78 النبإ 79 النازعات 80 عبس 81 التكوير 82 الإنفطار 83 المطففين 84 الإنشقاق 85 البروج 86 الطارق 87 الأعلى 88 الغاشية 89 الفجر 90 البلد 91 الشمس 92 الليل 93 الضحى 94 الشرح 95 التين 96 العلق 97 القدر 98 البينة 99 الزلزلة 100 العاديات 101 القارعة 102 التكاثر 103 العصر 104 الهمزة 105 الفيل 106 قريش 107 الماعون 108 الكوثر 109 الكافرون 110 النصر 111 المسد 112 الإخلاص 113 الفلق 114 الناس

أَلَمۡ نَخۡلُقكُّم مِّن مَّآءٖ مَّهِينٖ 20

২০. হে মানব জাতি! আমি কি তোমাদেরকে এক বিন্দু তুচ্ছ পানি তথা বীর্য থেকে সৃষ্টি করিনি?!

فَجَعَلۡنَٰهُ فِي قَرَارٖ مَّكِينٍ 21

২১. অতঃপর আমি এ তুচ্ছ পানিকে সংরক্ষিত স্থান তথা নারীর গর্ভাশয়ে স্থাপন করেছি।

إِلَىٰ قَدَرٖ مَّعۡلُومٖ 22

২২. একটি নির্ধারিত মেয়াদ পর্যন্ত। যা হলো গর্ভ ধারণের মেয়াদ।

فَقَدَرۡنَا فَنِعۡمَ ٱلۡقَٰدِرُونَ 23

২৩. অতঃপর আমি শিশুর বৈশিষ্ট্য, পরিমাণ ও বর্ণ ইত্যাদি নির্ধারণ করলাম। আর আমিই এসব করতে সর্বোত্তম ক্ষমতাধর।

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ 24

২৪. সেদিন তাদের জন্য ধ্বংস, শাস্তি ও ক্ষতি রয়েছে যারা আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করে।

أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ كِفَاتًا 25

২৫. আমি কি জমিনকে সকল মানুষের জন্য ধারণকারী হিসাবে পরিগণিত করিনি?!

أَحۡيَآءٗ وَأَمۡوَٰتٗا 26

২৬. সে জীবিতদেরকে বসবাস এবং আবাসন আর মৃতদেরকে তাতে দাফনের মাধ্যমে ধারণ করে।

وَجَعَلۡنَا فِيهَا رَوَٰسِيَ شَٰمِخَٰتٖ وَأَسۡقَيۡنَٰكُم مَّآءٗ فُرَاتٗا 27

২৭. আমি এর উপর স্থাপন করেছি সুদৃঢ় ও সুউচ্চ পর্বতমালা যা তাকে নড়াচড়া থেকে রক্ষা করে। হে মানব সমাজ! আমি তোমাদেরকে মিঠা পানি পান করালাম। অতএব, যিনি এটি সৃষ্টি করলেন তিনি তোমাদের পুনরুত্থানে অপারগ নন।

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ 28

২৮. সে দিন তাদের জন্যে ধ্বংস, শাস্তি ও ক্ষতি যারা নিজেদের উপর আল্লাহর অবদানের প্রতি মিথ্যারোপ করে।

ٱنطَلِقُوٓاْ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ 29

২৯. যারা রাসূলদের আনিত বিষয়কে অবিশ্বাস করে তাদেরকে বলা হবে, হে মিথ্যারোপকারীরা! তোমরা যে শাস্তির প্রতি মিথ্যারোপ করতে সেটির দিকে চলো।

ٱنطَلِقُوٓاْ إِلَىٰ ظِلّٖ ذِي ثَلَٰثِ شُعَبٖ 30

৩০. তোমরা আগুনের ধোঁয়ার এমন এক ছায়ার দিকে চলো যা তিন ভাগে বিভক্ত।

لَّا ظَلِيلٖ وَلَا يُغۡنِي مِنَ ٱللَّهَبِ 31

৩১. তথায় ছায়ার শীতলতা নেই। আর না তাতে এমন কিছু আছে যা তোমাদেরকে অগ্নি শিখার লেলিহান আগ্রাসন ও উত্তাপ থেকে রক্ষা করতে পারে।

إِنَّهَا تَرۡمِي بِشَرَرٖ كَٱلۡقَصۡرِ 32

৩২. সে আগুন অনেক স্ফুলিঙ্গ নিক্ষেপ করবে, প্রতিটি স্ফুলিঙ্গ অট্টালিকার ন্যায় বিশাল বিশাল হবে।

كَأَنَّهُۥ جِمَٰلَتٞ صُفۡرٞ 33

৩৩. যে স্ফুলিঙ্গগুলো নিক্ষেপ করবে সেগুলো কালো বর্ণের গাঢ়ত্বে ও বিশালতায় কালো বর্ণের উটের ন্যায়।

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ 34

৩৪. সেদিন আল্লাহর শাস্তিকে অবিশ্বাসকারীদের জন্য রয়েছে ধ্বংস, শাস্তি ও ভোগান্তি।

هَٰذَا يَوۡمُ لَا يَنطِقُونَ 35

৩৫. এটি সে দিন যাতে তারা কোন টুশব্দ পর্যন্ত করতে পারবে না।

وَلَا يُؤۡذَنُ لَهُمۡ فَيَعۡتَذِرُونَ 36

৩৬. না তাদেরকে স্বীয় প্রতিপালকের দরবারে পাপ ও কুফরি থেকে উযর পেশ করার অনুমতি দেয়া হবে। যার ফলে তারা নিজেদের উযর পেশ করতে পারবে।

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ 37

৩৭. সেদিন এ জাতীয় সংবাদগুলো অস্বীকারকারীদের জন্য রয়েছে ধ্বংস, শাস্তি ও ভোগান্তি।

هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِۖ جَمَعۡنَٰكُمۡ وَٱلۡأَوَّلِينَ 38

৩৮. এ দিন সৃষ্টিকুলের মাঝে ফয়সালার দিন। আমি সে দিন তোমাদেরকে ও পূর্ববর্তী জাতিসমূহকে এক জায়গায় সমবেত করবো।

فَإِن كَانَ لَكُمۡ كَيۡدٞ فَكِيدُونِ 39

৩৯. যদি আল্লাহর শাস্তি থেকে মুক্তির জন্য তোমাদের নিকট কোন অপকৌশল থাকে তাহলে আমার বিপক্ষে তা প্রয়োগ করো।

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ 40

৪০. সে দিন বিচার-ফয়সালার অস্বীকারকারীদের জন্য রয়েছে ধ্বংস, শাস্তি ও ভোগান্তি।

إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي ظِلَٰلٖ وَعُيُونٖ 41

৪১. অবশ্যই আল্লাহর আদেশ-নিষেধ মান্যকারী মুত্তাকীরা সে দিন ঘনীভূত বৃক্ষরাজির ছায়া ও প্রবাহিত মিঠা পানির ঝর্নায় অবস্থান করবে।

وَفَوَٰكِهَ مِمَّا يَشۡتَهُونَ 42

৪২. তারা নিজেদের সখের ফলমূলের মাঝে বিরাজ করবে।

كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓ‍َٔۢا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ 43

৪৩. তাদের উদ্দেশ্যে বলা হবে, তোমরা দুনিয়ার জীবনে কৃত নেক আমলের বিনিময়ে পবিত্র জীবিকা ভক্ষণ করো এবং তৃপ্তিকর নিষ্কলুষ পানি পান করো।

إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ 44

৪৪. আমি তোমাদেরকে এই যে প্রতিদান দিয়েছি এভাবেই সকল সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ 45

৪৫. আল্লাহ মুত্তাকীদের উদ্দেশ্যে সেই দিন যা প্রস্তুত করে রেখেছেন সেগুলোকে যারা অস্বীকার করে তাদের জন্য রয়েছে ধ্বংস, শাস্তি ও ভোগান্তি।

كُلُواْ وَتَمَتَّعُواْ قَلِيلًا إِنَّكُم مُّجۡرِمُونَ 46

৪৬. আর মিথ্যারোপকারীদেরকে বলা হবে, তোমরা দুনিয়ার ক্ষণস্থায়ী কিছু স্বাদ উপভোগ করো। তোমরা আল্লাহর সাথে কুফরী ও তাঁর রাসূলদের প্রতি অস্বীকৃতির ফলে অপরাধী।

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ 47

৪৭. যারা প্রতিদান দিবসে নিজেদের প্রতিদান সম্পর্কে অবিশ্বাসী তাদের জন্য এ দিনে রয়েছে ধ্বংস, শাস্তি ও ভোগান্তি।

وَإِذَا قِيلَ لَهُمُ ٱرۡكَعُواْ لَا يَرۡكَعُونَ 48

৪৮. যখন এসব মিথ্যারোপকারীদেরকে বলা হয়, তোমরা আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করো তখন তারা তাঁর উদ্দেশ্যে সালাত আদায় করে না।

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ 49

৪৯. রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আগমন করেছেন তা অস্বীকারকারীদের জন্য সে দিন রয়েছে ধ্বংস, শাস্তি ও ভোগান্তি।

فَبِأَيِّ حَدِيثِۢ بَعۡدَهُۥ يُؤۡمِنُونَ 50

৫০. তারা যদি নিজেদের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ এ কুরআনের উপর ঈমান না আনে তাহলে আর কোন্ বাণীতে তারা বিশ্বাস স্থাপন করবে?!

আয়াতগুলোর কিছু ফায়েদা:

ক. আল্লাহ কর্তৃক মানুষের প্রতি তার মায়ের গর্ভে থাকা অবস্থায় বিশেষ যত্ন।
খ. জমিনে বিচরণকারী জীবিত ও দাফনকৃত মৃত সবার ধারণ ক্ষমতা এর বিস্তৃতির মধ্যেই রয়েছে।
গ. আল্লাহর আয়াতসমূহ মিথ্যারোপ করার ভয়াবহতা এবং এ সব অবিশ্বাসীদের জন্য কঠিন সাবধান বাণী।

جاري التحميل…