يَطُوفُ عَلَيۡهِمۡ وِلۡدَٰنٞ مُّخَلَّدُونَ 17
১৭. তাদের সেবার উদ্দেশ্যে তাদের পার্শ্বে কিশোররা ঘোরাফেরা করবে। যাদেরকে বার্ধক্য কিংবা ক্ষয় স্পর্শ করবে না।
بِأَكۡوَابٖ وَأَبَارِيقَ وَكَأۡسٖ مِّن مَّعِينٖ 18
১৮. তারা এদের পার্শ্ব দিয়ে জান্নাতের অবারিত ঝর্না থেকে হাতল বিহীন পানপাত্র, হাতল বিশিষ্ট কেটলী এবং মদের পেয়ালা নিয়ে প্রদক্ষিণ করবে।
لَّا يُصَدَّعُونَ عَنۡهَا وَلَا يُنزِفُونَ 19
১৯. এটি দুনিয়ার মদের মতো নয়। ফলে তা মাথা ব্যথা সৃষ্টি করবে না। আর না তাতে বিবেক লোপ পাবে।
وَفَٰكِهَةٖ مِّمَّا يَتَخَيَّرُونَ 20
২০. এ সব কিশোররা তাদের সামনে তাদের পছন্দের ফলমূল নিয়ে ঘুরাফেরা করবে।
وَلَحۡمِ طَيۡرٖ مِّمَّا يَشۡتَهُونَ 21
২১. তারা ওদের পছন্দের পাখীর মাংস নিয়ে ওদের সামনে ঘুরে বেড়াবে।
وَحُورٌ عِينٞ 22
২২. তাদের উদ্দেশ্যে জান্নাতে রয়েছে পদ্মলোচন চেহারাবিশিষ্ট সুন্দরী রমণী।
كَأَمۡثَٰلِ ٱللُّؤۡلُوِٕ ٱلۡمَكۡنُونِ 23
২৩. যারা হবে ঝিনুকে লুকিয়ে থাকা মুক্তা দানার ন্যায়।
جَزَآءَۢ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ 24
২৪. এটি তাদের দুনিয়ার জীবনে কৃত পুণ্যের প্রতিদান স্বরূপ।
لَا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوٗا وَلَا تَأۡثِيمًا 25
২৫. তারা জান্নাতে কোনরূপ অশ্লীল কথা শুনবে না। আর না কোনরূপ পাপের কথা শ্রবণ করবে।
إِلَّا قِيلٗا سَلَٰمٗا سَلَٰمٗا 26
২৬. তারা সেখানে কেবল তাদের উপর ফিরিশতাদের ও তাদের পরস্পরের সালামই শুনবে।
وَأَصۡحَٰبُ ٱلۡيَمِينِ مَآ أَصۡحَٰبُ ٱلۡيَمِينِ 27
২৭. আর ডানপন্থীরা; যাদেরকে তাদের ডান হাতে আমলনামা দেয়া হবে, আল্লাহর নিকট তাদের মান-মর্যাদা কতোই না মহান!
فِي سِدۡرٖ مَّخۡضُودٖ 28
২৮. এমন কুল বাগিচায়। যার কাঁটা কর্তিত হওয়ার ফলে তাতে কোনরূপ কষ্টের কারণ নেই।
وَطَلۡحٖ مَّنضُودٖ 29
২৯. তথায় রয়েছে ঘনীভূত হয়ে পরস্পর সারিবদ্ধ কলা।
وَظِلّٖ مَّمۡدُودٖ 30
৩০. আর এমন লম্বা ও স্থায়ী ছায়া যা শেষ হওয়ার নয়।
وَمَآءٖ مَّسۡكُوبٖ 31
৩১. তথায় রয়েছে প্রবাহমান পানি যা আদৌ নিঃশেষ হওয়ার নয়।
وَفَٰكِهَةٖ كَثِيرَةٖ 32
৩২. তথায় রয়েছে পর্যাপ্ত ফলমূল যা গণনা করে শেষ করার মতো নয়।
لَّا مَقۡطُوعَةٖ وَلَا مَمۡنُوعَةٖ 33
৩৩. তা তাদের কাছ থেকে কখনো ফুরাবে না। কেননা, এ সবের কোন মৌসুম নেই। আর না এগুলোকে তাদের কাছ থেকে আদৌ বারণ করা হবে। যখনই তারা এগুলোর কামনা-বাসনা করবে।
وَفُرُشٖ مَّرۡفُوعَةٍ 34
৩৪. উন্নত মানের সুউচ্চ বিছানাসমূহ পালঙ্কের উপর সাজানো থাকবে।
إِنَّآ أَنشَأۡنَٰهُنَّ إِنشَآءٗ 35
৩৫. আমি নিশ্চয়ই উল্লিখিত হুরদেরকে অস্বাভাবিক নিয়মে সৃষ্টি করেছি।
فَجَعَلۡنَٰهُنَّ أَبۡكَارًا 36
৩৬. আমি তাদেরকে কুমারী বানিয়েছি। যাদেরকে ইতিপূর্বে কেউ স্পর্শ করে নি।
عُرُبًا أَتۡرَابٗا 37
৩৭. তারা নিজেদের স্বামীর নিকট প্রিয়তমা সমবয়স্কা।
لِّأَصۡحَٰبِ ٱلۡيَمِينِ 38
৩৮. আমি তাদেরকে ডানপন্থীদের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। যাদেরকে সৌভাগ্যের নিদর্শন স্বরূপ ডান দিকে অবস্থান করতে দেয়া হবে।
ثُلَّةٞ مِّنَ ٱلۡأَوَّلِينَ 39
৩৯. তারা পূর্বের নবীগণের জাতিসমূহের এক দল।
وَثُلَّةٞ مِّنَ ٱلۡأٓخِرِينَ 40
৪০. আর অপর দল হলো উম্মতে মুহাম্মাদী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর মধ্য থেকে; যারা শেষ উম্মত।
وَأَصۡحَٰبُ ٱلشِّمَالِ مَآ أَصۡحَٰبُ ٱلشِّمَالِ 41
৪১. আর বামপন্থীরা; যাদেরকে তাদের বাম হাতে আমলনামা দেয়া হবে, তাদের অবস্থা ও পরিণতি কতোই না মন্দ!
فِي سَمُومٖ وَحَمِيمٖ 42
৪২. তারা প্রচণ্ড গরম বাতাস ও ফুটন্ত পানির মধ্যে অবস্থান করবে।
وَظِلّٖ مِّن يَحۡمُومٖ 43
৪৩. আর কালো ধোঁয়াবিশিষ্ট ছায়ায় অবস্থান করবে।
لَّا بَارِدٖ وَلَا كَرِيمٍ 44
৪৪. যার গতিবেগ ভালো নয়। আর না তার দৃশ্য সুন্দর।
إِنَّهُمۡ كَانُواْ قَبۡلَ ذَٰلِكَ مُتۡرَفِينَ 45
৪৫. তারা এ শাস্তিতে নিক্ষিপ্ত হওয়ার পূর্বে দুনিয়াতে উপভোগে লিপ্ত ছিলো। নিজেদের প্রবৃত্তির চাহিদা মিটানো ব্যতীত তাদের আর কোন চিন্তা ছিলো না।
وَكَانُواْ يُصِرُّونَ عَلَى ٱلۡحِنثِ ٱلۡعَظِيمِ 46
৪৬. তারা আল্লাহর সাথে কুফরী করা ও তাঁকে বাদ দিয়ে মূর্তিদের ইবাদতে বদ্ধপরিকর ছিল।
وَكَانُواْ يَقُولُونَ أَئِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ 47
৪৭. আর তারা পুনরুত্থানকে অস্বীকার করতো। তাই তারা ঠাট্টা ও এটিকে দুস্কর মনে করে বলতো, আমরা যখন মারা গিয়ে মাটি হয়ে যাবো এবং আমাদের হাড়গুলো বিগলিত হয়ে যাবে তখন কি আবার আমাদেরকে পুনরুত্থিত করা হবে?!
أَوَ ءَابَآؤُنَا ٱلۡأَوَّلُونَ 48
৪৮. আমাদের পূর্বপুরুষদেরকেও কি পুনর্বার উঠানো হবে, যারা আমাদের পূর্বে মৃত্যু বরণ করেছে?!
قُلۡ إِنَّ ٱلۡأَوَّلِينَ وَٱلۡأٓخِرِينَ 49
৪৯. হে রাসূল! আপনি এ সব পুনরুত্থানে অবিশ্বাসীদেরকে বলুন: নিশ্চয়ই পূর্ব ও পরের মানুষদেরকে।
لَمَجۡمُوعُونَ إِلَىٰ مِيقَٰتِ يَوۡمٖ مَّعۡلُومٖ 50
৫০. অচিরেই কিয়ামত দিবসে অবশ্যম্ভাবীভাবে হিসাব ও প্রতিদানের উদ্দেশ্যে তাদেরকে সমবেত করা হবে।
ক. নেক আমল পরকালে নিয়ামত লাভের উপায়।
খ. ভোগ-বিলাস পাপে লিপ্ত হওয়ার মাধ্যম।
গ. পাপের উপর অবিচল থাকার ভয়াবহতা।