اللغة

اختر السورة

1 الفاتحة 2 البقرة 3 آل عمران 4 النساء 5 المائدة 6 الأنعام 7 الأعراف 8 الأنفال 9 التوبة 10 يونس 11 هود 12 يوسف 13 الرعد 14 ابراهيم 15 الحجر 16 النحل 17 الإسراء 18 الكهف 19 مريم 20 طه 21 الأنبياء 22 الحج 23 المؤمنون 24 النور 25 الفرقان 26 الشعراء 27 النمل 28 القصص 29 العنكبوت 30 الروم 31 لقمان 32 السجدة 33 الأحزاب 34 سبإ 35 فاطر 36 يس 37 الصافات 38 ص 39 الزمر 40 غافر 41 فصلت 42 الشورى 43 الزخرف 44 الدخان 45 الجاثية 46 الأحقاف 47 محمد 48 الفتح 49 الحجرات 50 ق 51 الذاريات 52 الطور 53 النجم 54 القمر 55 الرحمن 56 الواقعة 57 الحديد 58 المجادلة 59 الحشر 60 الممتحنة 61 الصف 62 الجمعة 63 المنافقون 64 التغابن 65 الطلاق 66 التحريم 67 الملك 68 القلم 69 الحاقة 70 المعارج 71 نوح 72 الجن 73 المزمل 74 المدثر 75 القيامة 76 الانسان 77 المرسلات 78 النبإ 79 النازعات 80 عبس 81 التكوير 82 الإنفطار 83 المطففين 84 الإنشقاق 85 البروج 86 الطارق 87 الأعلى 88 الغاشية 89 الفجر 90 البلد 91 الشمس 92 الليل 93 الضحى 94 الشرح 95 التين 96 العلق 97 القدر 98 البينة 99 الزلزلة 100 العاديات 101 القارعة 102 التكاثر 103 العصر 104 الهمزة 105 الفيل 106 قريش 107 الماعون 108 الكوثر 109 الكافرون 110 النصر 111 المسد 112 الإخلاص 113 الفلق 114 الناس

فَسَنُيَسِّرُهُۥ لِلۡعُسۡرَىٰ 10

১০. আমি তার জন্য অপকর্ম করা সহজ এবং পুণ্যের কাজ কঠিন করে দেবো।

وَمَا يُغۡنِي عَنۡهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ 11

১১. সে যখন ধ্বংস হয়ে যাবে ও জাহান্নামে প্রবেশ করবে তখন এ সম্পদ তার কোন উপকারে আসবে না। যা ব্যয় করার ক্ষেত্রে সে কার্পণ্য করেছে।

إِنَّ عَلَيۡنَا لَلۡهُدَىٰ 12

১২. আমার দায়িত্ব হলো সুস্পষ্টভাবে সত্য ও মিথ্যার মধ্যকার পার্থক্য বর্ণনা করা।

وَإِنَّ لَنَا لَلۡأٓخِرَةَ وَٱلۡأُولَىٰ 13

১৩. ইহকালীন ও পরকালীন জীবনের সকল কর্মবিধান আমারই ইচ্ছাধীন অধিকার। তা আমি ব্যতীত অন্য কারো নয়।

فَأَنذَرۡتُكُمۡ نَارٗا تَلَظَّىٰ 14

১৪. অতএব, হে মানবকুল! আমি তোমাদেরকে এমন আগুন থেকে সতর্ক করেছি যা প্রজ্জ্বলিত হবে যদি তোমরা আল্লাহর অবাধ্যতা করো।

لَا يَصۡلَىٰهَآ إِلَّا ٱلۡأَشۡقَى 15

১৫. উক্ত আগুনের উত্তপ্ত আগ্রাসন কেবল হতভাগা কাফিরই আস্বাদন করবে।

ٱلَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ 16

১৬. যে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আনিত বিষয়ের প্রতি মিথ্যারোপ করেছে এবং তাঁর নির্দেশ অমান্য করেছে।

وَسَيُجَنَّبُهَا ٱلۡأَتۡقَى 17

১৭. অবশ্যই এ থেকে সর্বাপেক্ষা সংযমী মানুষ আবু বকর (রাযিয়াল্লাহু আনহু) কে দূরে রাখা হবে।

ٱلَّذِي يُؤۡتِي مَالَهُۥ يَتَزَكَّىٰ 18

১৮. যে নিজকে পাপ থেকে পরিচ্ছন্ন করার মানসে সমূহ কল্যাণকর কাজে নিজ সম্পদ ব্যয় করে।

وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعۡمَةٖ تُجۡزَىٰٓ 19

১৯. তার সম্পদ ব্যয়ের পেছনে কারো অনুগ্রহের প্রতিদান প্রদানের হেতু নেই।

إِلَّا ٱبۡتِغَآءَ وَجۡهِ رَبِّهِ ٱلۡأَعۡلَىٰ 20

২০. সে নিজ সম্পদ ব্যয় করে তাঁর মহান রব যিনি সৃষ্টিকুলের ঊর্ধ্বে রয়েছেন তাঁর সন্তুষ্টি ব্যতিরেকে অন্য কিছু কামনা করে না।

وَلَسَوۡفَ يَرۡضَىٰ 21

২১. সে অচিরেই তাঁর রবের পক্ষ থেকে সম্মানজনক প্রতিদানলাভে সন্তুষ্ট হবে।

সূরা আয-যুহা

سورة মাক্কী

সূরাটির লক্ষ্য ও উদ্দেশ্য:

নবুওয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ কর্তৃক তদীয় নবীর প্রতি তত্ত্বাবধানের বর্ণনা।

তাফসীর:

وَٱلضُّحَىٰ 1

১. আল্লাহ পূর্বাহ্নের শপথ করলেন।

وَٱلَّيۡلِ إِذَا سَجَىٰ 2

২. তিনি রাতেরও কসম খেয়েছেন যখন তা অন্ধকার ও নিশ্চুপ হয়ে যায়। আর তখন মানুষ কোন নড়াচড়া করে না।

مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ 3

৩. হে রাসূল! আল্লাহ ওহী বিরতির মাধ্যমে আপনাকে মুশরিকদের কথা অনুযায়ী পরিত্যাগ করেননি, না তিনি আপনাকে ঘৃণা করেছেন।

وَلَلۡأٓخِرَةُ خَيۡرٞ لَّكَ مِنَ ٱلۡأُولَىٰ 4

৪. অবশ্যই পরকাল ইহকাল অপেক্ষা উত্তম। কেননা, তথায় রয়েছে চিরস্থায়ী নিয়ামত; যা আদৌ বিচ্ছিন্ন হওয়ার নয়।

وَلَسَوۡفَ يُعۡطِيكَ رَبُّكَ فَتَرۡضَىٰٓ 5

৫. অচিরেই তিনি আপনাকে ও আপনার উম্মতকে এমন মহা পুরস্কার দিবেন। ফলে আপনাকে ও আপনার উম্মতকে যা দিবেন তাতে আপনি সন্তুষ্ট হবেন।

أَلَمۡ يَجِدۡكَ يَتِيمٗا فَ‍َٔاوَىٰ 6

৬. তিনি আপনাকে শৈশবে পিতৃহীন পেয়েছেন, যে আপনার পিতা ইতিপূর্বেই মৃত্যু বরণ করেছে। ফলে তিনি আপনার আশ্রয়ের ব্যবস্থা করেছেন। তাই তো আপনার দাদা আব্দুল মুত্তালিব আপনাকে সমাদর করেছে। অতঃপর আপনার চাচা আবু তালিব আপনাকে সাদরে লালন পালন করেছে।

وَوَجَدَكَ ضَآلّٗا فَهَدَىٰ 7

৭. তিনি আপনাকে ঈমান ও কিতাব সম্পর্কে অনভিজ্ঞ অবস্থায় পেয়েছেন। অতঃপর আপনাকে অনেক অজানা বিষয় শিক্ষা দিয়েছেন।

وَوَجَدَكَ عَآئِلٗا فَأَغۡنَىٰ 8

৮. তিনি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছেন। অতঃপর আপনাকে অভাবমুক্ত করেছেন।

فَأَمَّا ٱلۡيَتِيمَ فَلَا تَقۡهَرۡ 9

৯. তাই আপনি বাল্য বয়সে পিতৃহারা শিশুদের প্রতি মন্দ ও অপমানকর আচরণ করবেন না।

وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنۡهَرۡ 10

১০. আর অভাবগ্রস্ত ভিক্ষুককে ধমক দিবেন না।

وَأَمَّا بِنِعۡمَةِ رَبِّكَ فَحَدِّثۡ 11

১১. উপরন্তু নিজ প্রতিপালকের পক্ষ থেকে প্রদত্ত নিয়ামতের শুকরিয়া করুন এবং তা অন্যদের নিকট ব্যক্ত করুন।

সূরা আশ-শারহ/আলামনাশরাহ

سورة মাক্কী

সূরাটির লক্ষ্য ও উদ্দেশ্য:

নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম) এর প্রতি আল্লাহর সকল অপ্রকাশ্য নিয়ামতের পরিপূর্ণতার তুলনা প্রদান।

তাফসীর:

أَلَمۡ نَشۡرَحۡ لَكَ صَدۡرَكَ 1

১. নিশ্চয়ই আমি আপনার বক্ষদেশ প্রশস্ত করেছি। তথা আপনার নিকট ওহীর আহরণ প্রিয় করে তুলেছি।

وَوَضَعۡنَا عَنكَ وِزۡرَكَ 2

২. আমি আপনার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছি এবং আপনার উপর থেকে আগের জাহিলিয়্যাতের বোঝা অপসারিত করেছি।

আয়াতগুলোর কিছু ফায়েদা:

ক. আল্লাহর নিকট নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর মর্যাদার সাথে কোন মর্যাদারই তুলনা হয় না।
খ. নিয়ামতের শুকরিয়া আদায় করা বান্দাহর উপর আল্লাহর অধিকার।
গ. দুর্বলদের সাথে দয়া ও নম্রতা প্রদর্শন অপরিহার্য।

جاري التحميل…