اللغة

اختر السورة

1 الفاتحة 2 البقرة 3 آل عمران 4 النساء 5 المائدة 6 الأنعام 7 الأعراف 8 الأنفال 9 التوبة 10 يونس 11 هود 12 يوسف 13 الرعد 14 ابراهيم 15 الحجر 16 النحل 17 الإسراء 18 الكهف 19 مريم 20 طه 21 الأنبياء 22 الحج 23 المؤمنون 24 النور 25 الفرقان 26 الشعراء 27 النمل 28 القصص 29 العنكبوت 30 الروم 31 لقمان 32 السجدة 33 الأحزاب 34 سبإ 35 فاطر 36 يس 37 الصافات 38 ص 39 الزمر 40 غافر 41 فصلت 42 الشورى 43 الزخرف 44 الدخان 45 الجاثية 46 الأحقاف 47 محمد 48 الفتح 49 الحجرات 50 ق 51 الذاريات 52 الطور 53 النجم 54 القمر 55 الرحمن 56 الواقعة 57 الحديد 58 المجادلة 59 الحشر 60 الممتحنة 61 الصف 62 الجمعة 63 المنافقون 64 التغابن 65 الطلاق 66 التحريم 67 الملك 68 القلم 69 الحاقة 70 المعارج 71 نوح 72 الجن 73 المزمل 74 المدثر 75 القيامة 76 الانسان 77 المرسلات 78 النبإ 79 النازعات 80 عبس 81 التكوير 82 الإنفطار 83 المطففين 84 الإنشقاق 85 البروج 86 الطارق 87 الأعلى 88 الغاشية 89 الفجر 90 البلد 91 الشمس 92 الليل 93 الضحى 94 الشرح 95 التين 96 العلق 97 القدر 98 البينة 99 الزلزلة 100 العاديات 101 القارعة 102 التكاثر 103 العصر 104 الهمزة 105 الفيل 106 قريش 107 الماعون 108 الكوثر 109 الكافرون 110 النصر 111 المسد 112 الإخلاص 113 الفلق 114 الناس

وَٱلَّذِينَ كَفَرُواْ بِ‍َٔايَٰتِنَا هُمۡ أَصۡحَٰبُ ٱلۡمَشۡ‍َٔمَةِ 19

১৯. পক্ষান্তরে যারা আমার রাসূলের উপর আমার পক্ষ থেকে অবতীর্ণ আয়াতগুলোর প্রতি অবিশ্বাস করেছে তারা সত্যিই হতভাগা।

عَلَيۡهِمۡ نَارٞ مُّؤۡصَدَةُۢ 20

২০. তাদের জন্য কিয়ামত দিবসে রয়েছে অবরুদ্ধ অগ্নি। যদ্বারা তাদেরকে শাস্তি প্রদান করা হবে।

সূরা আশ-শামস

سورة মাক্কী

সূরাটির লক্ষ্য ও উদ্দেশ্য:

কুরআনের দীর্ঘতম কসমের মাধ্যমে আল্লাহর আনুগত্যের ভিত্তিতে মানুষের আত্মশুদ্ধির প্রতি গুরুত্বারোপ এবং গুনাহের মাধ্যমে অন্তরকে কলুষিত করার ক্ষতির বিষয়ে তাকিদ দেয়া।

তাফসীর:

وَٱلشَّمۡسِ وَضُحَىٰهَا 1

১. আল্লাহ সূর্যের শপথ করলেন এবং শপথ করলেন পূর্ব দিক থেকে তা উদয়ের পর উঁচু হওয়ার সময়ের।

وَٱلۡقَمَرِ إِذَا تَلَىٰهَا 2

২. তিনি শপথ করলেন চন্দ্রের যখন সূর্যাস্ত হওয়ার পর তা আবির্ভূত হয়।

وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا 3

৩. তিনি শপথ করলেন দিবসের যখন তার আলো দিয়ে ভূপৃষ্ঠের সব কিছু প্রকাশিত হয়।

وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰهَا 4

৪. শপথ করলেন রজনীর যখন তার অন্ধকার ভূপৃষ্ঠকে ঢেকে দেয়। ফলে সে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।

وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا 5

৫. আরো শপথ করলেন আসমান ও তার নিপুণ নির্মাণের।

وَٱلۡأَرۡضِ وَمَا طَحَىٰهَا 6

৬. আবার তিনি পৃথিবী ও তার বিস্তীর্ণতার শপথ করলেন। যাতে মানুষ সেখানে নিশ্চিন্তে বসবাস করতে পারে।

وَنَفۡسٖ وَمَا سَوَّىٰهَا 7

৭. তিনি সকল আত্মা ও সেগুলোকে সুবিন্যস্তভাবে গঠন করার শপথ করলেন।

فَأَلۡهَمَهَا فُجُورَهَا وَتَقۡوَىٰهَا 8

৮. অতঃপর তাকে শিক্ষাদান ব্যতিরেকেই তাতে করণীয় সৎকর্ম ও বর্জনীয় অসৎকর্মের মানসিকতা ঢেলে দিলেন।

قَدۡ أَفۡلَحَ مَن زَكَّىٰهَا 9

৯. অবশ্যই সে ব্যক্তি সফলকাম হবে যে নিজ আত্মাকে উন্নত স্বভাব দিয়ে সমৃদ্ধ করবে এবং বাজে স্বভাব থেকে পবিত্র রাখবে।

وَقَدۡ خَابَ مَن دَسَّىٰهَا 10

১০. আর সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে যে নিজ আত্মায় পাপ-পঙ্কিলতা সেঁটে দিয়ে সেটিকে কলুষিত করেছে।

আল্লাহ যখন আত্মাকে কলুষিতকারীদের কথা উল্লেখ করলেন তখন তিনি সামূদ সম্প্রদায়কে এর উদাহরণ স্বরূপ উল্লেখ করে বলেন:

كَذَّبَتۡ ثَمُودُ بِطَغۡوَىٰهَآ 11

১১. সামূদ সম্প্রদায় নিজেদের নবী সালিহ (আলাইহিস-সালাম) এর প্রতি মিথ্যারোপ করেছে এ জন্য যে, তারা অবাধ্যতা ও পাপাচারে সীমালঙ্ঘন করেছে।

إِذِ ٱنۢبَعَثَ أَشۡقَىٰهَا 12

১২. যখন তাদের মধ্যকার সর্বাপেক্ষা হতভাগা নিজ সম্প্রদায়ের আহবানে সাড়া দিলো।

فَقَالَ لَهُمۡ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقۡيَٰهَا 13

১৩. তখন তাদেরকে আল্লাহর রাসূল সালেহ (আলাইহিস-সালাম) বললেন: তোমরা আল্লাহর উষ্ট্রীকে ছেড়ে দাও এবং তাকে তার পালার দিবসে পান করতে দাও। তাকে কোনরূপ কষ্ট দেয়া থেকে বিরত থাকো।

فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمۡدَمَ عَلَيۡهِمۡ رَبُّهُم بِذَنۢبِهِمۡ فَسَوَّىٰهَا 14

১৪. তখন তারা উষ্ট্রীর ব্যাপারে নিজেদের রাসূলের প্রতি মিথ্যারোপ করলো। ফলে তাদের মধ্যকার সর্বাপেক্ষা হতভাগা লোকটিই তাদের সম্মতিতে সেটিকে হত্যা করলো। এতে করে তারা পাপের অংশিদার হলো। যার ফলে আল্লাহ তাদের সবাইকে শাস্তি দিয়ে পাকড়াও করলেন এবং তাদের পাপের দরুন তাদেরকে চিৎকার ধ্বনি দিয়ে ধ্বংস করলেন। উপরন্তু তিনি সবাইকে শাস্তিতে সমান বলে পরিগণিত করলেন।

وَلَا يَخَافُ عُقۡبَٰهَا 15

১৫. আল্লাহ তাদেরকে এ ধ্বংসাত্মক শাস্তি প্রদানে কোন পরিণামকে ভয় করেন না।

সূরা আল-লাইল

سورة মাক্কী

সূরাটির লক্ষ্য ও উদ্দেশ্য:

ঈমান ও আল্লাহর পথে ব্যয়ের ক্ষেত্রে মানুষের অবস্থার বর্ণনা এবং এ ক্ষেত্রে উভয় পক্ষের অবস্থার বিবরণ।

তাফসীর:

وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰ 1

১. আল্লাহ রাতের শপথ করেছেন যখন সে তার অন্ধকার দিয়ে আসমান ও জমিনের মধ্যবর্তী স্থান আচ্ছন্ন করে ফেলে।

وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ 2

২. শপথ করলেন দিবসের যখন তা সমুজ্জ্বল হয় ও প্রকাশ পায়।

وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ 3

৩. তিনি শপথ করলেন সৃষ্টির উভয় প্রকার নর-নারীর।

إِنَّ سَعۡيَكُمۡ لَشَتَّىٰ 4

৪. হে মানব সমাজ! তোমাদের আমল বস্তুতঃ বিভিন্নরূপী। তাতে রয়েছে পুণ্যসমূহ যা জান্নাতে প্রবেশের উপায়। আবার তাতে রয়েছে পাপাচার যা জাহান্নামে যাওয়ার উপায়।

فَأَمَّا مَنۡ أَعۡطَىٰ وَٱتَّقَىٰ 5

৫. অতএব, যে ব্যক্তি অপরিহার্য খাতে তথা যাকাত, ভরণ-পোষণ ও কাফফারা দান করলো এবং আল্লাহর নিষেধকৃত বিষয়াদি থেকে সতর্ক থাকলো।

وَصَدَّقَ بِٱلۡحُسۡنَىٰ 6

৬. আর আল্লাহ প্রতিফল হিসাবে যা দান করার অঙ্গীকার করেছেন সেটিকে সত্যায়ন করলো।

فَسَنُيَسِّرُهُۥ لِلۡيُسۡرَىٰ 7

৭. অচিরেই আমি তার জন্য নেক আমল করা ও আল্লাহর পথে ব্যয় করা সহজ করে দেবো।

وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسۡتَغۡنَىٰ 8

৮. পক্ষান্তরে যে ব্যক্তি নিজ সম্পদ প্রয়োজনীয় খাতে ব্যয় করে না এবং তার সম্পদ নিয়ে সে আল্লাহ থেকে বেপরওয়া থাকে এবং তাঁর নিকট কোনরূপ অনুগ্রহ কামনা করে না।

وَكَذَّبَ بِٱلۡحُسۡنَىٰ 9

৯. উপরন্তু সে আল্লাহ প্রতিফল দান ও তাঁর পথে ব্যয় করার যে সওয়াব দানের অঙ্গীকার করেছেন সেটির প্রতি মিথ্যারোপ করে।

আয়াতগুলোর কিছু ফায়েদা:

ক. আত্মশুদ্ধি ও একে পরিচ্ছন্ন করার গুরুত্ব।
খ. পাপ কাজের সহযোগীরা পাপে একে অপরের অংশীদার।
গ. পাপাচার ইহকালীন শাস্তিরও কারণ।
ঘ. যাকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য তাই সহজ। তাই তাদের কেউ বাধ্য আর কেউ অবাধ্য।

جاري التحميل…