سورة মাক্কী
মানবসৃষ্টি ও তার পুনরুত্থানের ব্যাপারে আল্লাহর ক্ষমতা ও তাঁর পূর্ণ কর্তৃত্বের বর্ণনা।
وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ 1
১. আল্লাহ আসমান ও রাতে আবির্ভূত নক্ষত্রের শপথ করলেন।
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلطَّارِقُ 2
২. হে রাসূল! আপনি কি জানেন এ মহা তারকা সম্পর্কে?!
ٱلنَّجۡمُ ٱلثَّاقِبُ 3
৩. এটি এমন নক্ষত্র যে তার উজ্জ্বল আলো দিয়ে আকাশকে দীপ্তিময় করে দেয়।
إِن كُلُّ نَفۡسٖ لَّمَّا عَلَيۡهَا حَافِظٞ 4
৪. প্রত্যেকের জন্যে একজন ফিরিশতা নিয়োজিত রয়েছেন যিনি কিয়ামত দিবসের হিসাবের জন্য আমল সংরক্ষণ করেন।
فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ مِمَّ خُلِقَ 5
৫. সুতরাং মানুষের ভেবে দেখা উচিৎ যে, তাকে কী বস্তু থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। যেন তার নিকট আল্লাহর অপার ক্ষমতা এবং মানুষের দীনতা প্রকাশ পায়।
خُلِقَ مِن مَّآءٖ دَافِقٖ 6
৬. আল্লাহ তাকে সৃষ্টি করেছেন গর্ভাশয়ে সবেগে স্খলিত পানি থেকে।
يَخۡرُجُ مِنۢ بَيۡنِ ٱلصُّلۡبِ وَٱلتَّرَآئِبِ 7
৭. উক্ত পানি নির্গত হয় পুরুষের মেরুদণ্ড ও নারীর পঞ্জরাস্থির মধ্য হতে।
إِنَّهُۥ عَلَىٰ رَجۡعِهِۦ لَقَادِرٞ 8
৮. যিনি তাকে এ অবহেলিত পানি দিয়ে সৃষ্টি করেছেন তিনি তাকে হিসাব ও প্রতিদানের উদ্দেশ্যে তার মৃত্যুর পর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম।
يَوۡمَ تُبۡلَى ٱلسَّرَآئِرُ 9
৯. সে দিন গোপন বিষয়াদি নিরীক্ষণ করা হবে। ফলে অন্তরগুলো যে সব পরিকল্পনা ও বিশ্বাস ইত্যাদি পোষণ করতো তা প্রকাশ পাবে। তাতে এগুলোর মধ্যকার ভালো-মন্দের পার্থক্য হবে।
فَمَا لَهُۥ مِن قُوَّةٖ وَلَا نَاصِرٖ 10
১০. তখন কোন মানুষের পক্ষে আল্লাহর শাস্তি থেকে নিজেকে রক্ষা করা যেমন সম্ভব হবে না তেমনিভাবে তাকে সহযোগিতাকারীও কেউ থাকবে না।
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجۡعِ 11
১১. আল্লাহ বারংবার বর্ষণশীল আসমানের শপথ করলেন। বস্তুতঃ আসমান থেকে বারংবার বারি বর্ষিত হয়।
وَٱلۡأَرۡضِ ذَاتِ ٱلصَّدۡعِ 12
১২. তিনি শপথ করলেন সে জমিনের যা বিদীর্ণ হয়ে শস্যাদি, ফলফলাদি ও বৃক্ষরাজি উৎপন্ন করে।
إِنَّهُۥ لَقَوۡلٞ فَصۡلٞ 13
১৩. নিশ্চয়ই মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপর অবতীর্ণ এ বাণী হক ও বাতিল এবং সত্য ও মিথ্যার মাঝে পার্থক্যকারী।
وَمَا هُوَ بِٱلۡهَزۡلِ 14
১৪. এটি তামাশা কিংবা প্রহসন নয়। বরং তা হলো বাস্তব ও চিরসত্য।
إِنَّهُمۡ يَكِيدُونَ كَيۡدٗا 15
১৫. নিশ্চয়ই রাসূলের আনিত বিষয়ে মিথ্যারোপকারীরা তাঁর দাওয়াতকে প্রতিহত ও ব্যাহত করার উদ্দেশ্যে ভীষণ চক্রান্ত করে।
وَأَكِيدُ كَيۡدٗا 16
১৬. আর আমি ধর্মকে বিজয়ী এবং বাতিলকে প্রতিহত করার জন্য ভীষণ কৌশল অবলম্বন করি।
فَمَهِّلِ ٱلۡكَٰفِرِينَ أَمۡهِلۡهُمۡ رُوَيۡدَۢا 17
১৭. অতএব, হে রাসূল! আপনি এ সকল কাফিরকে অবকাশ দিন। মাত্র কিছু দিনের অবকাশ। তাদের শাস্তি ও ধ্বংসের ব্যাপারে আপনি তাড়াহুড়া করবেন না।
سورة মাক্কী
মানুষকে পরকাল সম্পর্কে স্মরণ করিয়ে দেয়া এবং তাদেরকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করা।
سَبِّحِ ٱسۡمَ رَبِّكَ ٱلۡأَعۡلَى 1
১. আপনি সে প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করুন যখন আপনি তাঁর নাম নিয়ে তাঁকে স্মরণ করেন ও সম্মান প্রদর্শন করেন। যিনি তাঁর সৃষ্টির উপর সমুন্নত রয়েছেন।
ٱلَّذِي خَلَقَ فَسَوَّىٰ 2
২. যিনি মানুষকে সুসামঞ্জস্য করে সৃষ্টি করেছেন এবং তার অবয়বকে সুবিন্যস্ত করেছেন।
وَٱلَّذِي قَدَّرَ فَهَدَىٰ 3
৩. যিনি সৃষ্টির প্রকার, ধরন ও গুণাগুণ নির্ধারণ করেছেন এবং প্রত্যেক সৃষ্টিকে তার সাথে মানানসই পথ দেখিয়েছেন।
وَٱلَّذِيٓ أَخۡرَجَ ٱلۡمَرۡعَىٰ 4
৪. যিনি জমিন থেকে তোমাদের পশুশ্রেণীর তৃণলতা উৎপন্ন করেছেন।
فَجَعَلَهُۥ غُثَآءً أَحۡوَىٰ 5
৫. অতঃপর সেটিকে সবুজ ও সজীব থাকার পর কালো ধরনের শুষ্ক খড়কুটোয় রূপান্তর করেছেন।
سَنُقۡرِئُكَ فَلَا تَنسَىٰٓ 6
৬. হে রাসূল! অচিরেই আমি আপনাকে কুরআন পাঠ করাবো। আমি সেটিকে আপনার অন্তরে বদ্ধমূল করে দেবো। ফলে আপনি তা কখনো ভুলবেন না। অতএব, আপনি ভুলে যাওয়ার আশঙ্কায় পূর্বের ন্যায় জিব্রীলের সাথে আওড়ানোর কাজে তাড়াহুড়া করবেন না।
إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ إِنَّهُۥ يَعۡلَمُ ٱلۡجَهۡرَ وَمَا يَخۡفَىٰ 7
৭. তবে আল্লাহ কোনরূপ হেকমত সাপেক্ষে আপনার বক্ষ থেকে যা ভুলিয়ে দিতে চান তা ভিন্ন ব্যাপার। তিনি প্রকাশ্য-অপ্রকাশ্য সবই জানেন। তাঁর নিকট কোন কিছুই গোপন থাকে না।
وَنُيَسِّرُكَ لِلۡيُسۡرَىٰ 8
৮. আমি আপনার জন্য জান্নাতে প্রবিষ্ট হওয়ার মতো আল্লাহর সন্তুষ্টিমূলক আমলকে সহজ করে দিবো।
فَذَكِّرۡ إِن نَّفَعَتِ ٱلذِّكۡرَىٰ 9
৯. অতএব, আপনি মানুষকে আমার পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ কুরআন দ্বারা উপদেশ দিন। আপনি তাদেরকে উপদেশ দিয়ে যান যতক্ষণ তা শ্রবণ করা হয়।
سَيَذَّكَّرُ مَن يَخۡشَىٰ 10
১০. অচিরেই সে ব্যক্তি আপনার উপদেশ দ্বারা উপকৃত হবে যে আল্লাহকে ভয় করে। কেননা, সে ব্যক্তিই কেবল উপদেশ দ্বারা উপকৃত হয়ে থাকে।
ক. ফিরিশতাগণ মানুষ ও তার ভালো-মন্দ সকল আমল সংরক্ষণ করেন। যাতে করে এগুলোর হিসাব নেয়া হয়।
খ. মহান আল্লাহর কৌশলের সামনে কাফিরদের কূটকৌশল অতি দুর্বল।
গ. আল্লাহর ভয় উপদেশ গ্রহণে শক্তি যোগায়।