فَٱلۡيَوۡمَ ٱلَّذِينَ ءَامَنُواْ مِنَ ٱلۡكُفَّارِ يَضۡحَكُونَ 34
৩৪. কিয়ামত দিবসে মুমিনরা কাফিরদেরকে নিয়ে হাসাহাসি করবে যেমনটি কাফিররা দুনিয়াতে মুমিনদেরকে নিয়ে হাসাহাসি করতো।
عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ 35
৩৫. তারা সুসজ্জিত আসনে বসে তাদের উদ্দেশ্যে প্রস্তুতকৃত আল্লাহর স্থায়ী নিয়ামত পরিদর্শন করবে।
هَلۡ ثُوِّبَ ٱلۡكُفَّارُ مَا كَانُواْ يَفۡعَلُونَ 36
৩৬. বস্তুতঃ কাফিরদেরকে তাদের দুনিয়ার কৃতকর্মের ফলস্বরূপ পরকালে অপমানজনক প্রতিদান দেয়া হবে।
سورة মাক্কী
মানুষকে তার প্রতিপালকের নিকট ফিরে যাওয়ার কথা স্মরণ করিয়ে দেয়া এবং তার দুর্বলতা ও অবস্থার পরিবর্তনের বর্ণনা।
إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتۡ 1
১. যখন ফিরিশতাদের অবতরণের ফলে আসমান বিদীর্ণ হবে।
وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ 2
২. আর স্বীয় প্রতিপালকের আদেশে নত হয়ে তা কর্ণপাত করবে এবং তার জন্য এটিই করা উচিৎ।
وَإِذَا ٱلۡأَرۡضُ مُدَّتۡ 3
৩. যখন আল্লাহ জমিনকে চামড়ার মতো সম্প্রসারিত করবেন।
وَأَلۡقَتۡ مَا فِيهَا وَتَخَلَّتۡ 4
৪. যখন জমিন তার ভেতরের গুপ্ত ভাণ্ডার ও মৃতদেরকে বাইরে নিক্ষেপ করে খালি হয়ে যাবে।
وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ 5
৫. আর নিজ প্রতিপালকের আদেশে নত হয়ে তা কর্ণপাত করবে এবং তার জন্য এটিই করা উচিৎ।
يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدۡحٗا فَمُلَٰقِيهِ 6
৬. হে মানুষ! তুমি ভালো কিংবা মন্দ করে নিজ প্রতিপালকের সাথে এর বদলা নেয়ার উদ্দেশ্যে কিয়ামত দিবসে মিলিত হবে।
মানুষের আমলের সংক্ষিপ্ত আলোচনার পর তিনি কিয়ামত দিবসে আমলকারীদের বিস্তারিত অবস্থার কথা বর্ণনা করতে গিয়ে বলেন,
فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ 7
৭. অতঃপর যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে।
فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابٗا يَسِيرٗا 8
৮. আল্লাহ তার হিসাব কোনরূপ জবাবদিহিতা ব্যতিরেকে কেবল পেশ করার মাধ্যমেই অতি সহজে নিয়ে নিবেন।
وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهۡلِهِۦ مَسۡرُورٗا 9
৯. ফলে সে নিজ পরিজনদের নিকট প্রফুল্লচিত্তে ফিরে যাবে।
وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهۡرِهِۦ 10
১০. পক্ষান্তরে যাকে তার আমলনামা পিঠের পেছন থেকে বাম হাতে দেয়া হবে।
فَسَوۡفَ يَدۡعُواْ ثُبُورٗا 11
১১. সাথে সাথে সে নিজের ধ্বংসকে আহ্বান করবে।
وَيَصۡلَىٰ سَعِيرًا 12
১২. উপরন্তু সে জাহান্নামের উত্তাপ আস্বাদন করতে তাতে প্রবেশ করবে।
إِنَّهُۥ كَانَ فِيٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا 13
১৩. কেননা, সে দুনিয়ার মধ্যে নিজ স্বজনদের মাঝে কুফরী ও পাপাচার নিয়ে আনন্দে মত্ত ছিল।
إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ 14
১৪. সে ধারণা করেছিলো যে, সে মৃত্যুর পর আবার পুনর্জীবনে ফিরে আসবে না।
بَلَىٰٓۚ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرٗا 15
১৫. অবশ্যই, আল্লাহ তাকে প্রথমবারের মতো আবারো জীবনে ফিরত আনবেন। নিশ্চয়ই তার প্রতিপালক তার ব্যাপারে সম্যক অবগত। তাঁর নিকট এর কোন কিছুই গোপন নয় এবং তিনি অচিরেই তাকে এ কাজের বদলা দিবেন।
فَلَآ أُقۡسِمُ بِٱلشَّفَقِ 16
১৬. আল্লাহ সূর্যাস্তের পর দিগন্তে উদীয়মান লালিমার শপথ করলেন।
وَٱلَّيۡلِ وَمَا وَسَقَ 17
১৭. তিনি রাত এবং তাতে যা সমবেত হয় এর শপথ করলেন।
وَٱلۡقَمَرِ إِذَا ٱتَّسَقَ 18
১৮. আর চন্দ্র যখন পরিপূর্ণতা লাভ করে পূর্ণিমায় রূপান্তরিত হয় তিনি তখনকার শপথ করলেন।
لَتَرۡكَبُنَّ طَبَقًا عَن طَبَقٖ 19
১৯. হে মানব সমাজ! তোমরা এক পর্যায় থেকে অপর পর্যায়ে উন্নীত হবে। বীর্য, রক্তপিণ্ড, অতঃপর মাংসপিণ্ড। অতঃপর জীবন, মৃত্যু ও সর্বশেষে পুনরুত্থান।
فَمَا لَهُمۡ لَا يُؤۡمِنُونَ 20
২০. অতএব, এ সব কাফিরের কী হলো যে, তারা আল্লাহ ও পরকালের উপর ঈমান আনয়ন করছে না?!
وَإِذَا قُرِئَ عَلَيۡهِمُ ٱلۡقُرۡءَانُ لَا يَسۡجُدُونَۤ۩ 21
২১. যখন তাদের নিকট কুরআন পাঠ করা হয় তখন তারা স্বীয় রবের উদ্দেশ্যে সাজদা করছে না।
بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ يُكَذِّبُونَ 22
২২. বরং যারা কুফরী করেছে তাদের নিকট নিজেদের রাসূল যা নিয়ে আগমন করেছেন তারা সেটির প্রতি মিথ্যারোপ করে থাকে।
وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يُوعُونَ 23
২৩. আল্লাহ তাদের অন্তরের খবর রাখেন। তাঁর নিকট তাদের কোন আমলই গোপন থাকে না।
فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٍ 24
২৪. অতএব, হে রাসূল! আপনি তাদেরকে তাদের জন্য যে কষ্টদায়ক শাস্তি অপেক্ষা করছে সে ব্যাপারে সংবাদ দিন।
ক. নিজেদের প্রতিপালকের উদ্দেশ্যে আসমান ও জমিনের অনুগত হওয়া।
খ. প্রতিটি মানুষমাত্রই সে সাধনা করে যাচ্ছে, হয় ভালোর পথে না হয় মন্দের পথে।
গ. কিয়ামত দিবসে সৌভাগ্যের লক্ষণ হলো ডান হাতে আমলনামা গ্রহণ। পক্ষান্তরে হতভাগ্যের প্রমাণ হলো বাম হাতে আমলনামা গ্রহণ।