سورة মাক্কী
কিয়ামত দিবসের কথা ভুলে যাওয়া এবং সে ব্যাপারে ধোঁকা খাওয়া থেকে মানুষকে সতর্ক করা।
إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتۡ 1
১. যখন আসমান থেকে ফিরিশতাদের অবতরণের ফলে তা বিদীর্ণ হবে।
وَإِذَا ٱلۡكَوَاكِبُ ٱنتَثَرَتۡ 2
২. যখন নক্ষত্ররাজি বিক্ষিপ্তভাবে ঝরে পড়বে।
وَإِذَا ٱلۡبِحَارُ فُجِّرَتۡ 3
৩. যখন সমুদ্রগুলোকে একটির উপর অপরটিকে খুলে দেয়ার ফলে একাকার হবে।
وَإِذَا ٱلۡقُبُورُ بُعۡثِرَتۡ 4
৪. যখন মৃতদেরকে পুনরুত্থান দেয়ার ফলে কবরের মাটি উলট-পালট হবে।
عَلِمَتۡ نَفۡسٞ مَّا قَدَّمَتۡ وَأَخَّرَتۡ 5
৫. তখন সবাই জানতে পারবে যে, সে পূর্বে কী আমল প্রেরণ করেছে। আর পেছনে কী আমল ছেড়ে এসেছে।
يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلۡكَرِيمِ 6
৬. হে রবকে অস্বীকারকারী মানুষ! কোন্ বস্তু তোমাকে তোমার সেই মহামহিম রবের নির্দেশ লঙ্ঘন করতে বাধ্য করলো। যখন তিনি অনুগ্রহপূর্বক তোমাকে পাকড়াও না করে অবকাশ দিলেন?!
ٱلَّذِي خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ 7
৭. যিনি তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন এবং তোমার অঙ্গ-প্রত্যঙ্গগুলোকে সুবিন্যস্ত ও সুসামঞ্জস্য করেছেন।
فِيٓ أَيِّ صُورَةٖ مَّا شَآءَ رَكَّبَكَ 8
৮. তিনি নিজ পছন্দসই আকৃতিতে তোমাকে সৃষ্টি করেছেন এবং তিনি তোমাকে গাধা, বানর কিংবা কুকুর প্রভৃতির আকৃতিতে না বানিয়ে তোমার উপর অনুগ্রহ করেছেন।
كَلَّا بَلۡ تُكَذِّبُونَ بِٱلدِّينِ 9
৯. হে ধোঁকাগ্রস্তরা! ব্যাপারটি তোমরা যেমন ধারণা করেছো তেমন নয়। বরং তোমরা পরকাল দিবস সস্পর্কে বিশ্বাস রাখো না বিধায় তোমরা এর উদ্দেশ্যে আমল করো না।
وَإِنَّ عَلَيۡكُمۡ لَحَٰفِظِينَ 10
১০. অবশ্যই তোমাদের উপর ফিরিশতাগণ নিযুক্ত রয়েছেন যারা তোমাদের আমল সংরক্ষণ করে থাকেন।
كِرَامٗا كَٰتِبِينَ 11
১১. তাঁরা আল্লাহর নিকট সম্মানিত। তাঁরা তোমাদের আমলসমূহ লিপিবদ্ধ করেন।
يَعۡلَمُونَ مَا تَفۡعَلُونَ 12
১২. তোমরা যা করো তারা তা জানার ভিত্তিতেই লিপিবদ্ধ করে।
إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٖ 13
১৩. নিশ্চয়ই যারা বেশী বেশী পুণ্য ও আনুগত্যের কাজ করে তারা কিয়ামত দিবসে স্থায়ী উপভোগে থাকবে।
وَإِنَّ ٱلۡفُجَّارَ لَفِي جَحِيمٖ 14
১৪. পক্ষান্তরে পাপীরা প্রজ্জ্বলিত আগুনে থাকবে।
يَصۡلَوۡنَهَا يَوۡمَ ٱلدِّينِ 15
১৫. তারা প্রতিদান দিবসে তাতে প্রবেশ করবে এবং এর উত্তাপ আস্বাদন করবে।
وَمَا هُمۡ عَنۡهَا بِغَآئِبِينَ 16
১৬. তারা সেখান থেকে বের হবে না। বরং তারা তথায় চিরকাল অবস্থান করবে।
وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ 17
১৭. হে রাসূল! আপনি কি জানেন, বিচার দিবস কী?!
ثُمَّ مَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ 18
১৮. আবার বলছি! আপনি কি জানেন, বিচার দিবস কী?!
يَوۡمَ لَا تَمۡلِكُ نَفۡسٞ لِّنَفۡسٖ شَيۡٔٗاۖ وَٱلۡأَمۡرُ يَوۡمَئِذٖ لِّلَّهِ 19
১৯. সে দিন কেউ কারো উপকার করতে সক্ষম হবে না। বরং সে দিনের সকল কর্তৃত্ব হবে কেবল আল্লাহর। তিনি সে দিন তাঁর ইচ্ছা মাফিক তসরুপ করবেন। তিনি ছাড়া কারো কোন কর্তৃত্ব থাকবে না।
سورة মাক্কী
যালিম মিথ্যারোপকারীদেরকে কিয়ামত দিবসের ব্যাপারে সতর্ক করা এবং সে ব্যাপারে মু’মিনদেরকে সুসংবাদ দেয়া।
وَيۡلٞ لِّلۡمُطَفِّفِينَ 1
১. যারা মাপে কম দেয় তাদের জন্য ধ্বংস ও বিনাশ।
ٱلَّذِينَ إِذَا ٱكۡتَالُواْ عَلَى ٱلنَّاسِ يَسۡتَوۡفُونَ 2
২. তারা লোকদের নিকট থেকে মেপে নেয়ার সময় পূর্ণমাত্রায় নিজেদের অধিকার গ্রহণ করে কোন ছাড় দেয় না।
وَإِذَا كَالُوهُمۡ أَو وَّزَنُوهُمۡ يُخۡسِرُونَ 3
৩. আর যখন মানুষের জন্য মাপে বা ওজন করে তখন কম দেয়। বস্তুতঃ এটি ছিলো নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর মদীনায় হিজরতকালীন মদীনাবাসীদের অবস্থা।
أَلَا يَظُنُّ أُوْلَٰٓئِكَ أَنَّهُم مَّبۡعُوثُونَ 4
৪. এ অন্যায় কাজ যারা করে তারা কি বিশ্বাস করে না যে, তারা আল্লাহর নিকট পুনরুত্থিত হবে।
ক. সত্যকে মানার পথে বাধা সৃষ্টিকারী অহমিকা থেকে সতর্কীকরণ।
খ. অত্যধিক লোভ ব্যবসায়ীদের একটি নিন্দনীয় স্বভাব। যা থেকে আল্লাহভীরু ব্যতীত আর কেউই রক্ষা পায় না।
গ. কিয়ামত দিবসের ভয়াবহতার কথা স্মরণ করা পাপ থেকে রক্ষা পাওয়ার সর্ব বৃহৎ উপায়।