اللغة

اختر السورة

1 الفاتحة 2 البقرة 3 آل عمران 4 النساء 5 المائدة 6 الأنعام 7 الأعراف 8 الأنفال 9 التوبة 10 يونس 11 هود 12 يوسف 13 الرعد 14 ابراهيم 15 الحجر 16 النحل 17 الإسراء 18 الكهف 19 مريم 20 طه 21 الأنبياء 22 الحج 23 المؤمنون 24 النور 25 الفرقان 26 الشعراء 27 النمل 28 القصص 29 العنكبوت 30 الروم 31 لقمان 32 السجدة 33 الأحزاب 34 سبإ 35 فاطر 36 يس 37 الصافات 38 ص 39 الزمر 40 غافر 41 فصلت 42 الشورى 43 الزخرف 44 الدخان 45 الجاثية 46 الأحقاف 47 محمد 48 الفتح 49 الحجرات 50 ق 51 الذاريات 52 الطور 53 النجم 54 القمر 55 الرحمن 56 الواقعة 57 الحديد 58 المجادلة 59 الحشر 60 الممتحنة 61 الصف 62 الجمعة 63 المنافقون 64 التغابن 65 الطلاق 66 التحريم 67 الملك 68 القلم 69 الحاقة 70 المعارج 71 نوح 72 الجن 73 المزمل 74 المدثر 75 القيامة 76 الانسان 77 المرسلات 78 النبإ 79 النازعات 80 عبس 81 التكوير 82 الإنفطار 83 المطففين 84 الإنشقاق 85 البروج 86 الطارق 87 الأعلى 88 الغاشية 89 الفجر 90 البلد 91 الشمس 92 الليل 93 الضحى 94 الشرح 95 التين 96 العلق 97 القدر 98 البينة 99 الزلزلة 100 العاديات 101 القارعة 102 التكاثر 103 العصر 104 الهمزة 105 الفيل 106 قريش 107 الماعون 108 الكوثر 109 الكافرون 110 النصر 111 المسد 112 الإخلاص 113 الفلق 114 الناس

সূরা আবাসা

سورة মাক্কী

সূরাটির লক্ষ্য ও উদ্দেশ্য:

নিজ প্রতিপালক বিমুখী কাফিরদেরকে পুনরুত্থানের দলীলসমূহ স্মরণ করিয়ে দেয়া।

তাফসীর:

عَبَسَ وَتَوَلَّىٰٓ 1

১. রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ভ্রূ কুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন।

أَن جَآءَهُ ٱلۡأَعۡمَىٰ 2

২. এ জন্য যে, অন্ধ আব্দুল্লাহ ইবনু উম্মে মাকতূম তাঁর নিকট এমন সময় হিদায়েতের পথ খুঁজতে এসেছেন যখন রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মুশরিকদের বড় নেতাদের হিদায়েতের আশায় তাদেরকে নিয়ে ব্যস্ত ছিলেন।

وَمَا يُدۡرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ 3

৩. হে রাসূল! আপনি কি জানেন, এ অন্ধ লোকটিই নিজ পাপ থেকে পরিচ্ছন্ন হবে?!

أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰٓ 4

৪. কিংবা যে সব উপদেশ শ্রবণ করবে তদ্বারা উপদেশ গ্রহণ করে উপকৃত হবে।

أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ 5

৫. পক্ষান্তরে যে ব্যক্তি তার নিকট থাকা সম্পদের কারণে আপনার আনিত ঈমান থেকে নিজেকে অমুখাপেক্ষী করেছে।

فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ 6

৬. আপনি সে দিকে মুখ করে তার পানে অগ্রসর হচ্ছেন।

وَمَا عَلَيۡكَ أَلَّا يَزَّكَّىٰ 7

৭. সে যদি আল্লাহর নিকট তাওবা করে পরিচ্ছন্ন না হয় তাহলে আপনার কী ক্ষতিই বা হবে।

وَأَمَّا مَن جَآءَكَ يَسۡعَىٰ 8

৮. পক্ষান্তরে যে ব্যক্তি আপনার নিকট কল্যাণের অনুসন্ধান নিয়ে দৌড়ে আসলো।

وَهُوَ يَخۡشَىٰ 9

৯. এমতাবস্থায় যে, সে নিজ প্রতিপালককে ভয় করে।

فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ 10

১০. আপনি তাকে বাদ দিয়ে মুশরিক নেতাদেরকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেলেন।

كَلَّآ إِنَّهَا تَذۡكِرَةٞ 11

১১. বস্তুতঃ ব্যাপারটি তেমন নয়। বরং এটি হলো যে গ্রহণ করে তার উদ্দেশ্যে উপদেশ ও সতর্কবাণী।

فَمَن شَآءَ ذَكَرَهُۥ 12

১২. তাই যে আল্লাহকে স্মরণ করতে চায় সে যেন তাঁকে স্মরণ করে এবং এ কুরআন দ্বারা যেন উপদেশ গ্রহণ করে।

فِي صُحُفٖ مُّكَرَّمَةٖ 13

১৩. কেননা, এ কুরআন ফিরিশতাদের নিকট সম্মানিত পুস্তিকায় রক্ষিত রয়েছে।

مَّرۡفُوعَةٖ مُّطَهَّرَةِۢ 14

১৪. যা সুউচ্চ স্থানে উত্থিত ও পবিত্রাবস্থায় রয়েছে। যাকে অপবিত্রতা কিংবা কলুষতা স্পর্শ করে না।

بِأَيۡدِي سَفَرَةٖ 15

১৫. যা রয়েছে ফিরিশতাদের মধ্যকার বার্তাবাহকদের হাতে।

كِرَامِۢ بَرَرَةٖ 16

১৬. যারা স্বীয় প্রতিপালকের নিকট সম্মানিত এবং প্রচুর কল্যাণকর ও আনুগত্যপূর্ণ কাজ সম্পাদনকারী।

قُتِلَ ٱلۡإِنسَٰنُ مَآ أَكۡفَرَهُۥ 17

১৭. কাফির প্রকৃতির মানুষকে অভিশাপ করা হয়েছে। সে আল্লাহর সাথে কতোই না শক্ত কুফরী করেছে!

مِنۡ أَيِّ شَيۡءٍ خَلَقَهُۥ 18

১৮. আল্লাহ তাকে এমন কোন্ বস্তু দ্বারা সৃষ্টি করলেন, যে সে জমিনে অহঙ্কার প্রদর্শন করবে এবং তাঁর সাথে কুফরী করবে?!

مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ 19

১৯. তাকে তো তিনি সামান্য পানি থেকে সৃষ্টি করেছেন এবং তার আকৃতিকে এক পর্যায় থেকে অন্য পর্যায়ে পরিবর্তন করেছেন।

ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ 20

২০. অতঃপর তিনি এ সব পর্যায় পার করিয়ে তার জন্য নিজ মায়ের গর্ভ থেকে ভুমিষ্ঠ হওয়ার কাজ সহজ করেছেন।

ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ 21

২১. এরপর তার জন্য দুনিয়ার আয়ু নির্ণয় করে তাকে মৃত্যু দিয়েছেন এবং তার উদ্দেশ্যে কবর নির্ধারণ করেছেন। সে তথায় পুনরুত্থানের পূর্ব পর্যন্ত অবস্থান করবে।

ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ 22

২২. অতঃপর যখন তিনি চাইবেন তাকে হিসাব ও প্রতিদানের উদ্দেশ্যে পুনরুত্থিত করবেন।

كَلَّا لَمَّا يَقۡضِ مَآ أَمَرَهُۥ 23

২৩. বিষয়টি এ কাফির যেমন ধারণা করেছে সেরূপ নয় যে, সে তার উপর থাকা নিজ প্রতিপালকের অধিকার আদায় করে ফেলেছে। বরং তিনি তার উপর যা অপরিহার্য করেছেন সে তাও আদায় করতে ব্যর্থ হয়েছে।

فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ 24

২৪. কাফির যেন তার আহার্যের প্রতি লক্ষ্য করে, সে তা কীভাবে উপার্জন করলো?!

أَنَّا صَبَبۡنَا ٱلۡمَآءَ صَبّٗا 25

২৫. এর মূল উৎস হলো আসমান থেকে মুষলধারে অবতীর্ণ বৃষ্টি।

ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقّٗا 26

২৬. অতঃপর আমি জমিনকে বিদীর্ণ করে তা থেকে উদ্ভিদ উৎপন্ন করলাম।

فَأَنۢبَتۡنَا فِيهَا حَبّٗا 27

২৭. আমি তাতে উদ্গত করলাম গম, ভুট্টা প্রভৃতি শস্যাদি।

وَعِنَبٗا وَقَضۡبٗا 28

২৮. আরো উদ্গত করলাম আঙ্গুর এবং তাদের পশুর খাদ্য স্বরূপ তাজা ঘাস।

وَزَيۡتُونٗا وَنَخۡلٗا 29

২৯. আমি তাতে আরো উৎপন্ন করলাম যায়তুন ও খেজুর।

وَحَدَآئِقَ غُلۡبٗا 30

৩০. আরো উৎপন্ন করলাম তাতে ঘন বৃক্ষ বিশিষ্ট উদ্যানসমূহ।

وَفَٰكِهَةٗ وَأَبّٗا 31

৩১. আরো উৎপন্ন করলাম ফলমূল ও তোমাদের পশুখাদ্য।

مَّتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ 32

৩২. তোমাদের ও তোমাদের পশুগুলোর উপভোগের নিমিত্তে।

فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ 33

৩৩. অতঃপর যখন শ্রবণশক্তি হরণকারী দ্বিতীয় শিঙ্গাধ্বনি এসে পড়বে।

يَوۡمَ يَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِيهِ 34

৩৪. সেদিন নিজ ভাই তার ভাই থেকে পলায়ন করবে।

وَأُمِّهِۦ وَأَبِيهِ 35

৩৫. তেমনিভাবে তার মাতা-পিতা থেকে পলায়ন করবে।

وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ 36

৩৬. পলায়ন করবে তার স্ত্রী-সন্তান থেকে।

لِكُلِّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ يَوۡمَئِذٖ شَأۡنٞ يُغۡنِيهِ 37

৩৭. সেদিনের গুরুতর অবস্থার দরুন প্রত্যেকে অন্যদের কথা বাদ দিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে।

وُجُوهٞ يَوۡمَئِذٖ مُّسۡفِرَةٞ 38

৩৮. সেদিন সৌভাগ্যবানদের চেহারা হবে সমুজ্জ্বল।

ضَاحِكَةٞ مُّسۡتَبۡشِرَةٞ 39

৩৯. আল্লাহ তাদের উদ্দেশ্যে যেসব রহমত প্রস্তুত রেখেছেন এর ফলে সহাস্য ও প্রফুল্ল থাকবে।

وَوُجُوهٞ يَوۡمَئِذٍ عَلَيۡهَا غَبَرَةٞ 40

৪০. পক্ষান্তরে হতভাগাদের চেহারা সেদিন হবে ধূলায় ধূসরিত।

আয়াতগুলোর কিছু ফায়েদা:

ক. আব্দুল্লাহ ইবনু উম্মে মাকতূমের বেলায় আল্লাহ কর্তৃক স্বীয় নবীকে দোষারোপ করাতে এ কথার প্রমাণ বিদ্যমান রয়েছে যে, কুরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ।
খ. জ্ঞান ও হিদায়েত অন্বেষণকারীর প্রতি যত্নশীলতা।
গ. কিয়ামত দিবসের কঠিন ভয়াবহতা এমন হবে যে, প্রত্যেকেই নিজকে নিয়ে ব্যস্ত থাকবে। এমনকি নবীগণ পর্যন্ত বলতে থাকবেন: আমার কী হবে, আমার কী হবে।

جاري التحميل…