وَمَآ أَمۡرُنَآ إِلَّا وَٰحِدَةٞ كَلَمۡحِۢ بِٱلۡبَصَرِ 50
৫০. আমি যখন কোন কাজ সম্পাদন করতে চাই তখন শুধু একটি কথাই বলি। আর তা হলো “হয়ে যা”। ফলে আমি যা চাই তা চোখের পলকে দ্রুত হয়ে যায়।
وَلَقَدۡ أَهۡلَكۡنَآ أَشۡيَاعَكُمۡ فَهَلۡ مِن مُّدَّكِرٖ 51
৫১. আমি তোমাদের মতো তোমাদের পূর্বেকার কাফির জাতিকে ধ্বংস করেছি। তাই কেউ কি আছে উপদেশ গ্রহণ করে তার কুফরী থেকে বিরত থাকবে?!
وَكُلُّ شَيۡءٖ فَعَلُوهُ فِي ٱلزُّبُرِ 52
৫২. বান্দারা যা কিছু করে তা সংরক্ষক ফিরিশতাদের খাতায় লিপিবদ্ধ রয়েছে। কোন কিছুই তাদের থেকে বাদ পড়ে না।
وَكُلُّ صَغِيرٖ وَكَبِيرٖ مُّسۡتَطَرٌ 53
৫৩. ছোট-বড় সব কথা ও কাজ আমল নামা ও লাওহে মাহফূজে লিপিবদ্ধ আছে। এর ভিত্তিতেই প্রতিদান দেয়া হবে।
إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي جَنَّٰتٖ وَنَهَرٖ 54
৫৪. অবশ্যই আল্লাহর আদেশ-নিষেধ মান্যকারী মুত্তাকীরা উদ্যানসমূহ ও প্রবাহিত নদ-নদীতে উপভোগে থাকবে।
فِي مَقۡعَدِ صِدۡقٍ عِندَ مَلِيكٖ مُّقۡتَدِرِۢ 55
৫৫. সব কিছুর মালিক ও সব কাজে সামর্থ্যবানের নিকট সত্যনিষ্ঠ মাজলিসে। যেথায় কোন বাজে কিংবা পাপের কথা নেই। তাই তাদের অবিচ্ছিন্ন ভোগসামগ্রী সম্পর্কে জিজ্ঞেসের কোন অপেক্ষা রাখে না।
سورة মাদানী
জিন ও মানুষকে আল্লাহর প্রকাশ্য-অপ্রকাশ্য নিয়ামত এবং ইহ ও পরকালে তাঁর রহমতের নিদর্শনসমূহের কথা স্মরণ করিয়ে দেয়া।
ٱلرَّحۡمَٰنُ 1
১. দয়াময় যিনি প্রশস্ত দয়ার অধিকারী।
عَلَّمَ ٱلۡقُرۡءَانَ 2
২. তিনি মানুষকে কুরআন মুখস্থকরণ ও এর অর্থ অনুধাবন সহজ করে দিয়ে এর শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।
خَلَقَ ٱلۡإِنسَٰنَ 3
৩. তিনি মানুষকে পূর্ণাঙ্গ রূপে ও অতি সুন্দর সৌষ্ঠবে সৃষ্টি করেছেন।
عَلَّمَهُ ٱلۡبَيَانَ 4
৪. তিনি তাকে উচ্চারণ ও লিখার মাধ্যমে মনের ভাব প্রকাশ করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন।
ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ بِحُسۡبَانٖ 5
৫. তিনি সূর্য ও চন্দ্রকে নির্ধারণ করেছেন। এরা নিপুণভাবে পরিচালিত হয়। যাতে মানুষ বছরের সংখ্যা ও হিসাব জানতে পারে।
وَٱلنَّجۡمُ وَٱلشَّجَرُ يَسۡجُدَانِ 6
৬. কাণ্ডহীন তৃণলতা ও বৃক্ষরাজি উভয়ই মহান আল্লাহর উদ্দেশ্যে অনুগত ও অবনমিত হয়ে সাজদা করে।
وَٱلسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ ٱلۡمِيزَانَ 7
৭. তিনি আসমানকে জমিনের উপর তার ছাদস্বরূপ উত্থিত করেছেন। আর জমিনে ন্যায় বিচার স্থাপন করেছেন এবং বান্দাদেরকে এ ব্যাপারে নির্দেশও দিয়েছেন।
أَلَّا تَطۡغَوۡاْ فِي ٱلۡمِيزَانِ 8
৮. তিনি ন্যায় বিচার স্থাপন করেছেন এ জন্য যে, যাতে করে হে লোক সমাজ! তোমরা অবিচার না করো। আর যাতে ওজন ও মাপে তোমরা খিয়ানত না করো।
وَأَقِيمُواْ ٱلۡوَزۡنَ بِٱلۡقِسۡطِ وَلَا تُخۡسِرُواْ ٱلۡمِيزَانَ 9
৯. তোমরা অন্যদের উদ্দেশ্যে ওজন ও মাপের সময় নিজেদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করো। আর ওজন কিংবা মাপে কম করো না।
وَٱلۡأَرۡضَ وَضَعَهَا لِلۡأَنَامِ 10
১০. তিনি মাটিকে এর উপর সৃষ্টির স্থিরতার লক্ষ্যে স্থাপন করেছেন।
فِيهَا فَٰكِهَةٞ وَٱلنَّخۡلُ ذَاتُ ٱلۡأَكۡمَامِ 11
১১. তাতে রয়েছে ফলদায়ক বৃক্ষরাজি এবং শাখা বিশিষ্ট খেজুর বৃক্ষ। যাতে খেজুর ফল ধরে।
وَٱلۡحَبُّ ذُو ٱلۡعَصۡفِ وَٱلرَّيۡحَانُ 12
১২. তাতে আরো রয়েছে রেণু বিশিষ্ট শস্য যথা গম ও যব। তাতে আরো রয়েছে সুগন্ধিযুক্ত তৃণলতা।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 13
১৩. তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিয়ামতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!
خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِن صَلۡصَٰلٖ كَٱلۡفَخَّارِ 14
১৪. তিনি আদম (আলাইহিস-সালাম) কে পোড়া মাটি সদৃশ ঠনঠনে শুষ্ক মাটি থেকে সৃষ্টি করেছেন।
وَخَلَقَ ٱلۡجَآنَّ مِن مَّارِجٖ مِّن نَّارٖ 15
১৫. আর জিনদের পিতাকে ধোঁয়ামুক্ত লেলিহান শিখা থেকে সৃষ্টি করেছেন।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 16
১৬. তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিয়ামতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
رَبُّ ٱلۡمَشۡرِقَيۡنِ وَرَبُّ ٱلۡمَغۡرِبَيۡنِ 17
১৭. তিনি শীত ও গ্রীষ্মে সূর্যের উভয় উদয়াচল ও উভয় অস্তাচলের রব।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 18
১৮. তবে হে জিন ও মানব জাতি! তোমরা নিজেদের রবের পক্ষ থেকে প্রাপ্ত পর্যাপ্ত নিয়ামতের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?!
ক. ছোট-বড় সকল আমল আমলনামায় লিপিবদ্ধ থাকে।
খ. দয়াময় কর্তৃক কুরআনের নিয়ামত উল্লেখ পূর্বক সূচনা দ্বারা কুরআনের মর্যাদা ও তদ্বারা সৃষ্টিকুলকে বিরাট ধরনের অনুগ্রহের উপর প্রমাণ পেশ করা হয়েছে।
গ. ইসলামে ইনসাফের আসন সুউচ্চ।
ঘ. আল্লাহর নিয়ামত আমাদের থেকে তার স্বীকৃতি ও শুকরিয়ার দাবি রাখে। সেটির প্রতি মিথ্যারোপ কিংবা কুফরীর অবকাশ রাখে না।