سورة মাদানী
উম্মতকে বিশ্ব পরিচালনা ও দীন কায়েমের জন্য প্রস্তুত করা। তাছাড়া এতে রয়েছে মানুষের বৈশিষ্ট্যের প্রকারভেদ, ঈমানের সূত্রসমূহ ও শরীয়তের মৌলিক বিষয়াবলীর বর্ণনা।
এ সূরাকে বাকারাহ বা গাভী নামে নামকরণের কারণ হলো, তাতে রয়েছে বনী ইসরাঈলের বাকারাহ তথা তাদের গাভীর ঘটনা। এতে করে আল্লাহর শরীয়তের দ্রুত বাস্তবায়ন আবশ্যক হওয়া এবং তা বাস্তবায়নে কোন ধরনের দ্বিধা-দ্বন্দ্বে নিপতিত না হওয়ার প্রতি সতর্কবাণী দেয়া হয়েছে। যে বদঅভ্যাস তথা শরীয়ত বাস্তবায়নে গড়িমসি ও দ্বিধান্বিত হওয়া ইহুদিদের মাঝে আবহমানকাল থেকে বিদ্যমান।
الٓمٓ 1
১. (الـــم) এ জাতীয় অক্ষরের মাধ্যমে কুরআনের কিছু কিছু সূরা শুরু করা হয়েছে। এগুলো এমন কিছু বর্ণ যেগুলোকে (أ، ب، ت) এর মতো পৃথক পৃথকভাবে উচ্চারণ করতে হয়। আসলে এ সবের কোন অর্থ হয় না। তবুও এগুলোর কিছু রহস্য এবং মর্ম তো অবশ্যই রয়েছে। কারণ, কুরআনে এমন কিছু পাওয়া যায় না যার কোন রহস্যই নেই। এখানে এগুলো উল্লেখ করার একটি বিশেষ রহস্য হলো এ কুরআনের মাধ্যমে আরবদেরকে এভাবে চ্যালেঞ্জ করা হয় যে, এ কুরআন তো তোমাদের পরিচিত অক্ষরগুলো দিয়েই রচিত হয়েছে যেগুলোর মাধ্যমে তোমরা নিজেরা সর্বদা কথাবার্তা বলে থাকো। এ জন্যই এ অক্ষরগুলো উল্লেখের পরপরই কুরআনুল-কারীমের কথাই উল্লেখ করা হয়। যেভাবে তা এ সূরাটিতেও উল্লিখিত হয়েছে।
ذَٰلِكَ ٱلۡكِتَٰبُ لَا رَيۡبَۛ فِيهِۛ هُدٗى لِّلۡمُتَّقِينَ 2
২. এটি হলো এমন এক মহান কুরআন যাতে কোন সন্দেহের অবকাশ নেই। না তার নাযিল হওয়ার দিক থেকে, না তার শব্দ ও অর্থের দিক থেকে। অতএব, এটি আল্লাহর বাণী। যা মুত্তাকীদেরকে এমন এক পথের সন্ধান দেয় যা সরাসরি তাঁর নিকটই তাদেরকে পৌঁছিয়ে দেয়।
ٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِٱلۡغَيۡبِ وَيُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ 3
৩. মুত্তাকী হচ্ছে ওরা যারা গায়েবের প্রতি ঈমান আনে। আর তা হলো প্রত্যেক এমন জিনিস যে ব্যাপারে আল্লাহ কিংবা তাঁর রাসূল সংবাদ দিয়েছেন। কিন্তু মানুষের বাহ্যেন্দ্রীয় দিয়ে তা অনুধাবন করা যায় না। উপরন্তু তা থাকে মানুষের চোখের আড়ালে। যেমন: শেষ দিবস। যারা শরীয়তসম্মতভাবে শর্ত, রুকন, ওয়াজিব ও সুন্নতসহ সালাত আদায় করে। যারা আল্লাহর দেয়া রিযিক থেকে ফরয যাকাত কিংবা নফল সাদাকা আদায়ের মাধ্যমে তাঁরই প্রতিদানের আশায় তাঁর পথে খরচ করে।
وَٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِمَآ أُنزِلَ إِلَيۡكَ وَمَآ أُنزِلَ مِن قَبۡلِكَ وَبِٱلۡأٓخِرَةِ هُمۡ يُوقِنُونَ 4
৪. যারা কোন ধরনের তারতম্য না করে হে নবী! আপনার উপর আল্লাহর অবতীর্ণ ওহীতে ঈমান আনে। অনুরূপভাবে আপনার পূর্বের সকল নবীর উপর অবতীর্ণ কিতাব এবং সহীফাতেও। যারা আখিরাতের উপর দৃঢ় ঈমান রাখে এবং তাতে যে সাওয়াব ও আযাব হবে তার উপরও ঈমান রাখে।
أُوْلَٰٓئِكَ عَلَىٰ هُدٗى مِّن رَّبِّهِمۡۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ 5
৫. উক্ত গুণে গুণান্বিত ব্যক্তিরাই হিদায়েতের পথে সুপ্রতিষ্ঠিত। আর তারাই দুনিয়ায় শান্তি ও আখিরাতে তাদের কাঙ্ক্ষিত বিষয় তথা জান্নাত পেয়ে এবং অনাকাঙ্ক্ষিত বিষয় তথা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সফল হবে।
ক. আল-কুরআনে কোন ধরনের সন্দেহ না থাকার ব্যাপারে দৃঢ় আস্থা এ কথাই প্রমাণ করে যে, এ কুরআন একমাত্র আল্লাহর পক্ষ থেকেই এসেছে। কারণ, দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব নয় এমন দাবি করা যে, তার কথায় কোন ধরনের সন্দেহ নেই।
খ. আল্লাহর মহত্ত্ব ঘোষণাকারী মুত্তাকী ছাড়া আর কেউই এ কুরআনের মহামূল্যবান হিদায়েত থেকে লাভবান হবে না।
গ. ঈমানের একটি সর্বোচ্চ স্তর হলো গায়েবের প্রতি বিশ্বাস। কারণ, তাতে রয়েছে আল্লাহর একান্ত নিজস্ব গায়েবী জ্ঞানের প্রতি এবং তাঁর ব্যাপারে দেয়া তাঁর রাসূলের সংবাদের প্রতি নিরঙ্কুশ আত্মসমর্পণ।
ঘ. অধিকাংশ সময় আল্লাহ তা‘আলা সালাত ও যাকাতকে পাশাপাশি উল্লেখ করেন। কারণ, সালাত হলো মা’বূদের প্রতি একান্ত নিষ্ঠা প্রকাশ আর যাকাত হলো বান্দাদের প্রতি একান্ত দয়া প্রকাশ। উপরন্তু এ দু’টো সৌভাগ্য ও নাজাতের প্রতীকও বটে।
ঙ. আল্লাহর প্রতি ঈমান ও নেক আমল দুনিয়ার হিদায়াত ও তাওফীক এবং পরকালের সফলতা ও বিজয়েরই অধিকারী বানায়।