سورة মাক্কী
পরিপূর্ণতা ও উলুহিয়্যাতে আল্লাহর একক হওয়া এবং পিতা-সন্তান ও সমকক্ষ থেকে তাঁর পবিত্রতার ঘোষণা।
قُلۡ هُوَ ٱللَّهُ أَحَدٌ 1
১. হে রাসূল! আপনি বলুন: আল্লাহ উলূহিয়্যাতে একক। তিনি ব্যতীত অন্য কোন মা’বূদ নেই।
ٱللَّهُ ٱلصَّمَدُ 2
২. তিনি এমন নেতা যাঁর পর্যন্ত পূর্ণতা ও সৌন্দর্যের নেতৃত্ব শেষ হয়ে গিয়েছে এবং তাঁর প্রতি গোটা সৃষ্টি জীব মুখাপেক্ষী।
لَمۡ يَلِدۡ وَلَمۡ يُولَدۡ 3
৩. যাঁকে কেউ জন্ম দেয়নি এবং তিনিও কাউকে জন্মাননি। তথা না তাঁর কোন সন্তান আছে এবং না কোন পিতা।
وَلَمۡ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدُۢ 4
৪. না তাঁর সৃষ্টিতে তাঁর কোন সমতুল্য রয়েছে।
سورة মাক্কী
অনিষ্ট থেকে বাঁচার জন্য একমাত্র আল্লাহর শরণাপন্ন হওয়ার প্রতি উৎসাহ প্রদান।
قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلۡفَلَقِ 1
১. হে রাসূল! আপনি বলুন: আমি প্রভাতের প্রতিপালকের সাহায্যে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিচ্ছি ও তাঁর নিকট আশ্রয় চাচ্ছি।
مِن شَرِّ مَا خَلَقَ 2
২. কষ্টদায়ক সকল সৃষ্টির অনিষ্ট থেকে।
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ 3
৩. আমি আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি প্রত্যেক সেসব অনিষ্ট থেকে যেগুলো রাত্রিতে প্রকাশ পায়। তথা জীব-জন্তু কিংবা চোর ইত্যাদি।
وَمِن شَرِّ ٱلنَّفَّٰثَٰتِ فِي ٱلۡعُقَدِ 4
৪. আমি তাঁর সাহায্যে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিচ্ছি সেসব জাদুকর মহিলাদের অনিষ্ট থেকে যারা গ্রন্থিতে ফুঁ দেয়।
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ 5
৫. আমি তাঁর নিকট হিংসুক যখন হিংসা করে তখন তার অনিষ্ট থেকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করছি।
سورة মাক্কী
শয়তানের অনিষ্ট ও তার প্ররোচনা থেকে আল্লাহর নিকট আশ্রয় গ্রহণের প্রতি উৎসাহ প্রদান।
قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ 1
১. হে রাসূল! আপনি বলুন: আমি মানুষের প্রতিপালকের সাহায্যে প্রতিরক্ষামূলক ব্যবস্থা অবলম্বন করছি।
مَلِكِ ٱلنَّاسِ 2
২. যিনি মানুষের অধিপতি। যিনি তাদের ব্যাপারে যথেচ্ছ ফয়সালা করেন। তিনি ব্যতীত তাদের অন্য কোন অধিপতি নেই।
إِلَٰهِ ٱلنَّاسِ 3
৩. তিনি তাদের প্রকৃত মাবূদ। তিনি ব্যতীত তাদের কোন প্রকৃত মাবূদ নেই।
مِن شَرِّ ٱلۡوَسۡوَاسِ ٱلۡخَنَّاسِ 4
৪. সেই শয়তানের অনিষ্ট থেকে যে আল্লাহর স্মরণ থেকে মানুষ উদাসীন হয়ে গেলে তাকে কুমন্ত্রণা দিয়ে থাকে। আবার তাঁকে স্মরণ করলে সে পিছিয়ে যায়।
ٱلَّذِي يُوَسۡوِسُ فِي صُدُورِ ٱلنَّاسِ 5
৫. সে তার কুমন্ত্রণা মানুষের অন্তরে ঢেলে দেয়।
مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ 6
৬. সে মানবরূপী হয়ে থাকে। আবার দানবরূপীও হয়।
ক. আল্লাহর জন্য পরিপূর্ণতার বৈশিষ্ট্য সাব্যস্ত করা এবং অপূর্ণতার দোষ থেকে তাঁর পবিত্রতা ঘোষণা করা।
খ. যাদুর বাস্তবতা সাব্যস্ত হওয়া এবং তার প্রতিকারের উপায়।
গ. কুমন্ত্রণার প্রতিকার হবে আল্লাহর স্মরণ ও শয়তান থেকে আশ্রয় কামনার মাধ্যমে।