سورة মাক্কী
কুফরি ও কাফিরদের প্রতি সম্পর্ক ছিন্নতার ঘোষণা।
قُلۡ يَٰٓأَيُّهَا ٱلۡكَٰفِرُونَ 1
১. হে রাসূল! আপনি বলুন, হে আল্লাহতে অবিশ্বাসী সম্প্রদায়!
لَآ أَعۡبُدُ مَا تَعۡبُدُونَ 2
২. তোমরা যেসব মূর্তির পূজা করো আমি বর্তমানে কিংবা ভবিষ্যতে তাদের পূজা করবো না।
وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ 3
৩. না তোমরা তাঁর ইবাদতকারী যাঁর ইবাদত এককভাবে আমি করে থাকি। যিনি হলেন এক আল্লাহ।
وَلَآ أَنَا۠ عَابِدٞ مَّا عَبَدتُّمۡ 4
৪. না আমি সেসব মূর্তির পূজারী যেগুলোর পূজা তোমরা করো।
وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ 5
৫. না তোমরা তাঁর ইবাদতকারী যাঁর ইবাদত এককভাবে আমি করে থাকি। যিনি হলেন এক আল্লাহ।
لَكُمۡ دِينُكُمۡ وَلِيَ دِينِ 6
৬. তোমাদের জন্য তোমাদেরই বানানো বানোয়াট ধর্ম। পক্ষান্তরে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ঐশী ধর্ম।
سورة মাদানী
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে রিসালাতের পরিসমাপ্তি ও বিজয়ের সুসংবাদ।
إِذَا جَآءَ نَصۡرُ ٱللَّهِ وَٱلۡفَتۡحُ 1
১. হে রাসূল! যখন আপনার দীনের জন্য আল্লাহর সাহায্য-সহযোগিতা আসবে এবং সেই সাথে আসবে মক্কা বিজয়।
وَرَأَيۡتَ ٱلنَّاسَ يَدۡخُلُونَ فِي دِينِ ٱللَّهِ أَفۡوَاجٗا 2
২. উপরন্তু আপনি যখন লোকদেরকে দলে দলে ইসলামে প্রবেশ করতে দেখবেন।
فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ وَٱسۡتَغۡفِرۡهُۚ إِنَّهُۥ كَانَ تَوَّابَۢا 3
৩. তখন আপনি জেনে নিবেন যে, এটি আপনার সাথে আগত মিশনের পরিসমাপ্তির প্রতি ইঙ্গিত। তাই আপনি নিজ প্রতিপালকের পক্ষ থেকে প্রাপ্ত সাহায্য ও বিজয়ের নিয়ামতের শুকরিয়া স্বরূপ তাঁর প্রশংসাজড়িত পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর নিকট ক্ষমা চান। নিশ্চয়ই তিনি অধিকহারে তাওবা কবুলকারী। তিনি তাঁর বান্দাদের তাওবা কবুল করেন ও তাদেরকে ক্ষমা করেন।
سورة মাক্কী
আবু লাহাব ও তার স্ত্রীর ক্ষতির বর্ণনা।
تَبَّتۡ يَدَآ أَبِي لَهَبٖ وَتَبَّ 1
১. নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর চাচা আবু লাহাব বিন আব্দুল মুত্তালেবের হস্তদ্বয় ধ্বংস হয়েছে। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লাম) কে কষ্ট দেয়ার মতো তার মন্দ আমলের কারণে এবং তার প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে।
مَآ أَغۡنَىٰ عَنۡهُ مَالُهُۥ وَمَا كَسَبَ 2
২. তার সম্পদ ও সন্তান তার কী উপকারে এসেছে?! সেগুলো তার থেকে কোন শাস্তি প্রতিহত করতে পারে নি। আর না তার জন্য কোন রহমত বয়ে এনেছে।
سَيَصۡلَىٰ نَارٗا ذَاتَ لَهَبٖ 3
৩. অচিরেই সে শিখাবিশিষ্ট আগুনে প্রবেশ করে এর উত্তাপ আস্বাদন করবে।
وَٱمۡرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلۡحَطَبِ 4
৪. অচিরেই তার স্ত্রী ইন্ধন বহনকারিণী উম্মে জামিলও আগুনে প্রবেশ করবে। যে পথে কাঁটা বিছিয়ে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে কষ্ট দিতো।
فِي جِيدِهَا حَبۡلٞ مِّن مَّسَدِۢ 5
৫. তার গলদেশে থাকবে শক্তভাবে পাকানো খেজুর গাছের আঁশের রশি। যা লাগিয়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে।
ক. কাফিরদের সাথে চূড়ান্ত ফয়সালা।
খ. শুকরিয়া আদায় করার মাধ্যমে নিয়ামতের বদলা দেয়া।
গ. সূরা মাসাদ নবুওয়াতের সত্যতার উপর স্বীকৃতি প্রদানকারী নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। কেননা, তা আবু লাহাবের ব্যাপারে তার কুফরির উপর মারা যাওয়ার সংবাদ পরিবেশন করেছে। বস্তুতঃ সে দশ বছর পর কুফরির উপরই মৃত্যু বরণ করেছে।
ঘ. কাফিরদের বিবাহ বন্ধন বিশুদ্ধ।