اللغة

اختر السورة

1 الفاتحة 2 البقرة 3 آل عمران 4 النساء 5 المائدة 6 الأنعام 7 الأعراف 8 الأنفال 9 التوبة 10 يونس 11 هود 12 يوسف 13 الرعد 14 ابراهيم 15 الحجر 16 النحل 17 الإسراء 18 الكهف 19 مريم 20 طه 21 الأنبياء 22 الحج 23 المؤمنون 24 النور 25 الفرقان 26 الشعراء 27 النمل 28 القصص 29 العنكبوت 30 الروم 31 لقمان 32 السجدة 33 الأحزاب 34 سبإ 35 فاطر 36 يس 37 الصافات 38 ص 39 الزمر 40 غافر 41 فصلت 42 الشورى 43 الزخرف 44 الدخان 45 الجاثية 46 الأحقاف 47 محمد 48 الفتح 49 الحجرات 50 ق 51 الذاريات 52 الطور 53 النجم 54 القمر 55 الرحمن 56 الواقعة 57 الحديد 58 المجادلة 59 الحشر 60 الممتحنة 61 الصف 62 الجمعة 63 المنافقون 64 التغابن 65 الطلاق 66 التحريم 67 الملك 68 القلم 69 الحاقة 70 المعارج 71 نوح 72 الجن 73 المزمل 74 المدثر 75 القيامة 76 الانسان 77 المرسلات 78 النبإ 79 النازعات 80 عبس 81 التكوير 82 الإنفطار 83 المطففين 84 الإنشقاق 85 البروج 86 الطارق 87 الأعلى 88 الغاشية 89 الفجر 90 البلد 91 الشمس 92 الليل 93 الضحى 94 الشرح 95 التين 96 العلق 97 القدر 98 البينة 99 الزلزلة 100 العاديات 101 القارعة 102 التكاثر 103 العصر 104 الهمزة 105 الفيل 106 قريش 107 الماعون 108 الكوثر 109 الكافرون 110 النصر 111 المسد 112 الإخلاص 113 الفلق 114 الناس

সূরা কুরাইশ

سورة মাক্কী

সূরাটির লক্ষ্য ও উদ্দেশ্য:

কুরাইশদের প্রতি আল্লাহর নিয়ামত ও তাঁদের প্রতি আল্লাহর অধিকারের বর্ণনা।

তাফসীর:

لِإِيلَٰفِ قُرَيۡشٍ 1

১. কুরাইশবাসীর অভ্যাস ও আসক্তির ফলে।

إِۦلَٰفِهِمۡ رِحۡلَةَ ٱلشِّتَآءِ وَٱلصَّيۡفِ 2

২. শীতকালে নিরাপদে ইয়েমেনের প্রতি ভ্রমণ ও গ্রীষ্মকালে সিরিয়ার প্রতি ভ্রমণ।

فَلۡيَعۡبُدُواْ رَبَّ هَٰذَا ٱلۡبَيۡتِ 3

৩. তাই তারা যেন এককভাবে এ সম্মানিত গৃহের প্রতিপালকের ইবাদত করে এবং তাঁর সাথে কাউকে শরীক না করে। যিনি তাদের জন্য উক্ত ভ্রমণকে সহজ করে দিয়েছেন।

ٱلَّذِيٓ أَطۡعَمَهُم مِّن جُوعٖ وَءَامَنَهُم مِّنۡ خَوۡفِۢ 4

৪. উপরন্তু যিনি তাদেরকে ক্ষুধায় অন্ন যোগিয়েছেন এবং আরবদের মনে তাঁর ঘর ও এর প্রতিবেশীদের সম্মান ঢেলে দিয়ে তাদেরকে ভয়-ভীতি থেকে নিরাপদ করেছেন।

সূরা আল-মা‘উন

سورة মাক্কী

সূরাটির লক্ষ্য ও উদ্দেশ্য:

বিচার দিবসের প্রতি মিথ্যারোপকারীদের বৈশিষ্ট্যের বর্ণনা।

তাফসীর:

أَرَءَيۡتَ ٱلَّذِي يُكَذِّبُ بِٱلدِّينِ 1

১. আপনি কি ওকে চিনেন যে কিয়ামত দিবসের প্রতিদানের প্রতি মিথ্যারোপ করে?!

فَذَٰلِكَ ٱلَّذِي يَدُعُّ ٱلۡيَتِيمَ 2

২. সে ওই ব্যক্তি যে এতীমের প্রয়োজন না মিটিয়ে তাকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়।

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ 3

৩. না সে নিজকে বা অন্য কোন অভুক্তকে খাদ্য দিতে উৎসাহিত করে।

فَوَيۡلٞ لِّلۡمُصَلِّينَ 4

৪-৫. তাই তো ওই সব নামাযীর জন্য ধ্বংস ও শাস্তি, যারা নিজেদের নামায সম্পর্কে উদাসীন। তার প্রতি তাদের কোন গুরুত্ব নেই এমনকি তার সময় পার হয়ে যায়।

ٱلَّذِينَ هُمۡ عَن صَلَاتِهِمۡ سَاهُونَ 5

৪-৫. তাই তো ওই সব নামাযীর জন্য ধ্বংস ও শাস্তি, যারা নিজেদের নামায সম্পর্কে উদাসীন। তার প্রতি তাদের কোন গুরুত্ব নেই এমনকি তার সময় পার হয়ে যায়।

ٱلَّذِينَ هُمۡ يُرَآءُونَ 6

৬. যারা নিজেদের নামায ও আমলসমূহে লৌকিকতার আচরণ দেখায়। আল্লাহর উদ্দেশ্যে আমলকে খাঁটি করে না।

وَيَمۡنَعُونَ ٱلۡمَاعُونَ 7

৭. অন্যদেরকে এমন সাহায্য দিতে বাধা প্রদান করে যে সাহায্য প্রদানে তাদের কোনরূপ ক্ষতি নেই।

সূরা আল-কাউসার

سورة মাক্কী

সূরাটির লক্ষ্য ও উদ্দেশ্য:

নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রতি আল্লাহর অগণিত কল্যাণ এবং তাঁকে রক্ষা করার ক্ষেত্রে তাঁর অশেষ অনুগ্রহের বর্ণনা।

তাফসীর:

إِنَّآ أَعۡطَيۡنَٰكَ ٱلۡكَوۡثَرَ 1

১. হে রাসূল! আমি আপনাকে প্রভূত কল্যাণ দান করেছি। তন্মধ্যে রয়েছে জান্নাতের হাউযে কাউসার।

فَصَلِّ لِرَبِّكَ وَٱنۡحَرۡ 2

২. সুতরাং আপনি এ নিয়ামতের জন্য আল্লাহর উদ্দেশ্যে এককভাবে নামায প্রতিষ্ঠা ও কুরবাণী সম্পন্ন করার মাধ্যমে শুকরিয়া আদায় করুন। মুশরিকরা যেমন নিজেদের দেবতাদের নৈকট্য লাভের জন্য যবাই করে আপনি তা করবেন না।

إِنَّ شَانِئَكَ هُوَ ٱلۡأَبۡتَرُ 3

৩. আপনার শত্রুই সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত এবং স্মৃতি থেকে এমনভাবে হারিয়ে যাওয়া লোক যে, তাকে স্মরণ করলে কেবল মন্দ নামেই স্মরণ করতে হয়।

আয়াতগুলোর কিছু ফায়েদা:

ক. ইসলামে নিরাপত্তার গুরুত্ব।
খ. লৌকিকতা এমন একটি মানসিক রোগ যা আমলকে ধ্বংস করে দেয়।
গ. শুকরিয়া আদায়ে নিয়ামত বৃদ্ধি পায়।
ঘ. আল্লাহর নিকট তাঁর প্রিয় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর মর্যাদা এবং তিনি তাঁকে ইহকাল ও পরকালে হেফাযত ও সম্মানিত করে রাখেন।

جاري التحميل…