سورة মাক্কী
ক্ষতি থেকে বাঁচার উপায়সমূহ।
وَٱلۡعَصۡرِ 1
১. মহান আল্লাহ আসরের সময়ের শপথ করেছেন।
إِنَّ ٱلۡإِنسَٰنَ لَفِي خُسۡرٍ 2
২. নিশ্চয়ই মানুষ ক্ষতি ও ধ্বংসের মধ্যে নিমজ্জিত।
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَتَوَاصَوۡاْ بِٱلۡحَقِّ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ 3
৩. কেবল তারা ব্যতীত যারা আল্লাহ ও তদীয় রাসূলের উপর ঈমান আনয়ন পূর্বক নেক আমল করে এবং একে অপরকে হকের পথে চলা ও এর উপর ধৈর্য ধারণের উপদেশ প্রদান করে। যারা এ সব বৈশিষ্ট্যে গুণান্বিত তারা নিজেদের ইহ ও পারলৌকিক জীবনে মুক্তিপ্রাপ্ত।
سورة মাক্কী
সম্পদের আধিক্যে ধোঁকা খেয়ে মুমিনদেরকে নিয়ে বিদ্রূপকারীদের প্রতি সতর্কীকরণ।
وَيۡلٞ لِّكُلِّ هُمَزَةٖ لُّمَزَةٍ 1
১. দুর্ভোগ ও কঠিন শাস্তি প্রত্যেক ওই ব্যক্তির জন্য যে বেশী বেশী মানুষের নিন্দা ও তাদের প্রতি দোষারোপ করে।
ٱلَّذِي جَمَعَ مَالٗا وَعَدَّدَهُۥ 2
২. যার অর্থ জমা করা ও তা গণনা করা ব্যতীত অন্য কোন চিন্তা নেই।
يَحۡسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخۡلَدَهُۥ 3
৩. সে ধারণা করে যে, তার সঞ্চিত সম্পদ তাকে মত্যু থেকে বারণ করে রাখবে। ফলে সে দুনিয়াতে চিরস্থায়ী হয়ে থাকবে।
كَلَّاۖ لَيُنۢبَذَنَّ فِي ٱلۡحُطَمَةِ 4
৪. এ অর্বাচীন যেমনটি ধারণা করেছে বিষয়টি তেমন নয়। বরং অবশ্যই তাকে এমন জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে যা তার প্রচণ্ড আগ্রাসনের ফলে তাতে নিক্ষিপ্ত সকল বস্তুকে ভেঙ্গে চুরমার করে ফেলে।
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحُطَمَةُ 5
৫. হে রাসূল! আপনি কি সেই অগ্নি সম্পর্কে অবগত, যাতে নিক্ষিপ্ত সকল বস্তুকে সে চুরমার করে ফেলবে?!
نَارُ ٱللَّهِ ٱلۡمُوقَدَةُ 6
৬. এটি হলো আল্লাহর প্রজ্জ্বলিত আগুন।
ٱلَّتِي تَطَّلِعُ عَلَى ٱلۡأَفِۡٔدَةِ 7
৭. যা মানুষের শরীর ভেদ করে অন্তর পর্যন্ত পৌঁছে যায়।
إِنَّهَا عَلَيۡهِم مُّؤۡصَدَةٞ 8
৮. এটি শাস্তিপ্রাপ্তদেরকে পরিবেষ্টন করে রাখবে।
فِي عَمَدٖ مُّمَدَّدَةِۢ 9
৯. দীর্ঘ খুঁটিসমূহে। যা থেকে তারা কখনোই বের হতে পারবে না।
سورة মাক্কী
আল্লাহর চিরসম্মানিত ঘরের প্রতি ষড়যন্ত্রকারীদেরকে পাকড়াও করার ব্যাপারে আল্লাহর অশেষ ক্ষমতার বর্ণনা।
أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِأَصۡحَٰبِ ٱلۡفِيلِ 1
১. হে রাসূল! আপনি কি জানেন না যে, আপনার প্রতিপালক আবরাহা ও তার সাথী হস্তী বাহিনীর সাথে তখন কী আচরণ করেছেন যখন তারা কাবাঘর বিধ্বস্ত করতে চেয়েছিলো?!
أَلَمۡ يَجۡعَلۡ كَيۡدَهُمۡ فِي تَضۡلِيلٖ 2
২. আল্লাহ কি তাদের ধ্বংসাত্মক চক্রান্তকে ব্যর্থ করে দেন নি?! ফলে তারা যেমন মানুষকে কাবা থেকে বিমুখ করার স্বার্থ উদ্ধার করতে পারলো না তেমনিভাবে এর কোনরূপ ক্ষতি সাধনেও তারা ব্যর্থ হলো।
وَأَرۡسَلَ عَلَيۡهِمۡ طَيۡرًا أَبَابِيلَ 3
৩. তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন।
تَرۡمِيهِم بِحِجَارَةٖ مِّن سِجِّيلٖ 4
৪. যেগুলো তাদের উপর পোড়া মাটির পাথর নিক্ষেপ করে।
فَجَعَلَهُمۡ كَعَصۡفٖ مَّأۡكُولِۢ 5
৫. ফলে সেগুলোকে আল্লাহ গাছপালার এমন পাতার মত করে দেন যা পশুরা খেয়ে ফেলে এবং পদদলিত করে।
ক. যারা ঈমান, নেক আমল, সত্যকে ধরে থাকা ও তার উপর ধৈর্য ধারণের বৈশিষ্ট্যসমূহ দ্বারা সমৃদ্ধ হয়নি তারা ক্ষতিগ্রস্ত।
খ. মানুষকে সাক্ষাতে কিংবা অসাক্ষাতে নিন্দা বা দোষারোপ করা হারাম।
গ. আল্লাহ তাঁর মহা সম্মানিত ঘরের প্রতিরক্ষা করেন। এটি আল্লাহর নিরাপত্তামূলক ফয়সালা।